-
আইসিসিতে ইসরাইলের বিচারের বিষয়ে সমর্থন দেবেন স্পেনের মন্ত্রী
নভেম্বর ০৯, ২০২৩ ১৪:৪১ফিলিস্তিনে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরাইলের বিচার করার বিষয়ে আইনে উদ্যোগে সমর্থন দেবেন স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়োন বেলারা।
-
ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে বলিভিয়া সরকারের প্রতি মোরালেসের আহ্বান
নভেম্বর ০৯, ২০২৩ ০৯:৪১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার জন্য বলিভিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন তিনি।
-
নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান দক্ষিণ আফ্রিকার
নভেম্বর ০৯, ২০২৩ ০৭:৩৩আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করার অপরাধে ইহুদিবাদী ইসরাইলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। গাজা উপত্যকার ওপর ইসরাইলি বর্বরতার প্রতিবাদে তেল আবিব থেকে প্রিটোরিয়া নিজের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেয়ার একদিন পর এ আহ্বান জানালো দক্ষিণ আফ্রিকা।
-
হামাসের সঙ্গে সম্পর্ক রাখবে মালয়েশিয়া: আনোয়ার ইবরাহিমের ঘোষণা
নভেম্বর ০৮, ২০২৩ ১১:৫৩মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না।
-
মানবিক যুদ্ধবিরতির দাবিতে পদত্যাগ করলেন ব্রিটিশ লেবার দলের এমপি
নভেম্বর ০৮, ২০২৩ ১১:২০ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতির দাবিতে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ লেবার দলের এমপি ইমরান হোসেন। দলের প্রধান কির স্টারমার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর ইমরান হোসেন দল থেকে পদত্যাগ করলেন। এই পদত্যাগের মধ্য দিয়ে তিনি মূলত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে দলীয় প্রধানের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন।
-
মার্কিন ও ইসরাইলি ব্রান্ডের পণ্য বর্জন করবে পাকিস্তান
নভেম্বর ০৮, ২০২৩ ১০:২৪ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের জনগণ ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন ব্রান্ডের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের মাসব্যাপী নিকৃষ্টতম বর্বরতা ও ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এই ঘোষণা দিয়েছে দেশটির জনগণ।
-
রাশিয়ার পর এবার ইউরোপে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গেল ন্যাটো
নভেম্বর ০৮, ২০২৩ ০৭:২৫মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে অতীতে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক একটি চুক্তি স্থগিত করেছে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সঙ্গে ইউরোপে প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি বা সিএফই থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ন্যাটো এ পদক্ষেপ নিল।
-
ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংসে আফগানিস্তানকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
নভেম্বর ০৭, ২০২৩ ১৯:৪৭বিশ্বকাপের ৩৯তম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়া। ৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর প্যাট কামিন্সের সঙ্গে ২০২ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল, যাতে অস্ট্রেলিয়ান অধিনায়কের অবদান ৬৮ বলে ১২ রান।
-
ন্যাটো জোটের সাথে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করবে না রাশিয়া
নভেম্বর ০৭, ২০২৩ ১৬:৪৬রাশিয়া আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ক্রেমলিন বলেছে, স্নায়ু যুদ্ধের সময় সই হওয়া এই চুক্তি অনেকটা অকেজো হয়ে পড়েছিল এবং এটি এখন বাস্তবতা বিবর্জিত হয়ে গেছে।
-
ইসরাইলমুখী অস্ত্রবাহী মার্কিন জাহাজ আটকে দিলেন আমেরিকার বিক্ষোভকারীরা
নভেম্বর ০৭, ২০২৩ ১৬:১৮যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বন্দর থেকে ইসরাইলমুখী অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলেছেন, যুদ্ধাস্ত্র বোঝাই করে এই যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্র থেকে ইসরাইল যাচ্ছিল।