-
নাগরনো-কারাবাখের প্রায় সবাই আর্মেনিয়ায় পালিয়ে গেছে: ইয়েরেভান
অক্টোবর ০১, ২০২৩ ০৬:৪০আর্মেনিয়া বলেছে, নাগরনো-কারাবাখের প্রায় অর্ধেক জাতিগত আর্মেনিয় নাগরিক আজারবাইজানের প্রতিশোধের ভয়ে ছিটমহল ছেড়ে পালিয়েছে। সাম্প্রতিক একটি সামরিক অভিযানের পর পার্বত্য অঞ্চলটিকে আজারবাইজান নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়েছে।
-
ইউক্রেনের নতুন নতুন অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে আসবে: মেদভেদেভ
অক্টোবর ০১, ২০২৩ ০৬:৩৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ ইউক্রেনের আরো নতুন নতুন অঞ্চলকে নিজের অন্তর্ভুক্ত করবে। ইউক্রেনের চারটি অঞ্চল দোনেস্ক, লুগানস্ক, জাপোরোজ্জিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রথম বার্ষিকীতে গতকাল (শনিবার) এ প্রত্যয় জানান মেদভেদেভ।
-
চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে ২৫০০ অভিবাসন প্রত্যাশী
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:৪১চলতি ২০২৩ সালে আফ্রিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত আড়াই হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে।
-
সুইফটকে হত্যা করতে হবে: রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংকার
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ০৬:১৫আন্তর্জাতিক লেনদেনের কাজে বহুল ব্যবহৃত অর্থনৈতিক মেসেজিং সিস্টেম- সুইফটকে সম্পূর্ণ পরিহার করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একজন শীর্ষস্থানীয় ব্যাংকার। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি’র প্রধান নির্বাহী আন্দ্রে কস্তিন এ আহ্বান জানিয়েছেন।
-
ইউক্রেনের সামরিক বাহিনীর ১১ ড্রোন ধ্বংস করল রাশিয়া
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৭:১৮ইউক্রেনের সামরিক বাহিনীর ১১টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। গতরাতে এসব ড্রোন ভূপাতিত করা হয়। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে মস্কো।
-
এবার পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ওয়ারশ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৫:১১গত বছরের নভেম্বরে পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তা ইউক্রেন ছুঁড়েছে। এমন দাবি করেছে ওয়াশ। ওই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তদন্ত শেষের পর পোল্যান্ড এই অভিযোগ করেছে। এর মধ্যদিয়ে দু দেশের তিক্ততা চরম আকার ধারণ করল বলে মনে করা হচ্ছে।
-
মার্কিন শাটডাউনের আশঙ্কায় অচলাবস্থার মুখে ইউক্রেনের এফ-১৬ প্রশিক্ষণ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৫:০৩মার্কিন সরকার বলেছে, তারা আগামী মাসেই ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এ খবর জানিয়ে বলেছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ইউক্রেনের পাইলটদেরকে সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তী মাসে তাদেরকে এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দিতে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে।
-
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর সমাবেশে সন্ত্রাসী হামলায় নিহত ৫২, ইরানের গভীর শোক
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১২:৩৫পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলে পুলিশ ধারণা করছে।
-
পররাষ্ট্র দপ্তর চাইলেও ইউক্রেনে অস্ত্র দেয়ার বিরোধিতায় পেন্টাগন
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৫:৫৩ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রশ্নে মার্কিন সরকার দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে কিভাবে আরো অস্ত্র সাহায্য দেয়া যায় তা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর বিদায়ী জয়েন্ট চিপস অব স্টাফ জেনারেল মার্ক মিলি তর্ক বিতর্ক করতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পলিটিকো এ খবর দিয়েছে।
-
উ. কোরিয়া পরমাণু শক্তির মর্যাদা বাড়াতে সংবিধান সংশোধন করেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৫:৫৩উত্তর কোরিয়া তার পরমাণু ডকট্রিন ও পরমাণু শক্তির মর্যাদা বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করেছে। এই পদক্ষেপের পেছনে আমেরিকার উসকানি রয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।