-
পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো পিয়ংইয়ং
জুলাই ২২, ২০২৩ ০৯:০৮আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। চীন এবং কোরিয় উপদ্বীপের মধ্যে এই সাগর অবস্থিত।
-
ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে পাশ্চাত্য: প্রেসিডেন্ট পুতিন
জুলাই ২২, ২০২৩ ০৬:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
-
ইন্দোনেশিয়া উপকূলে আটক তেল ট্যাংকার ইরানের নয়: তেল মন্ত্রণালয়
জুলাই ২২, ২০২৩ ০৬:৩৬ইন্দোনেশিয়া সরকার দেশটির উপকূল থেকে সম্প্রতি যে তেলবাহী ট্যাংকারটি আটক করেছে ইরান তার যেকোনো ধরনের মালিকানা অস্বীকার করেছে। তেহরান বলেছে, ওই তেল ট্যাংকারটি ইরানের মালিকানাধীন বলে যে প্রচার চালানো হয়েছে তার কোনো ভিত্তি নেই বরং ইরানি-বিরোধী প্রোপাগান্ডার অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।
-
সুইডেনে কুরআন অবমাননা: মুসলিম দেশগুলোকে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান
জুলাই ২১, ২০২৩ ১৪:৪৭গত কয়েক সপ্তাহে দ্বিতীয়বারের মতো সুইডেনে কোরান পোড়ানোর সঙ্গে জড়িত পাপিষ্ঠরা পুলিশের সবুজ সংকেতের পাশাপাশি স্টকহোমে ইসলামবিরোধী সমাবেশের অনুমতি পাওয়ার পর আবারো পবিত্র কোরআনের অবমাননা করেছে।
-
কুরআন অবমাননা বন্ধ করতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিল ইরান
জুলাই ২১, ২০২৩ ১১:৪০পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি ঘটার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান।
-
৪০ দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছে: দক্ষিণ আফ্রিকা
জুলাই ২১, ২০২৩ ১১:১৬উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত জোট ব্রিকসে যোগদানের জন্য অন্তত ৪০টি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে ব্রিকসের পরবর্তী শীর্ষ সম্মেলনের আগে এ ঘোষণা দিল প্রিটোরিয়া।
-
আটক ইরানি তেল খালাস করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল ইরান
জুলাই ২১, ২০২৩ ১১:১২মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে নোঙ্গর করা একটি গ্রিক ট্যাংকার থেকে লাখ লাখ ব্যারেল ইরানি তেল খালাস করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে কোম্পানিই ইরানি তেল খালাস করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
-
স্টকহোমে ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করলো সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়
জুলাই ২০, ২০২৩ ১৪:৪৪সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্টকহোমে ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। মুক্তাদা সাদরের অনুসারীরা কুরআন অবমাননার প্রতিবাদে বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর প্রতিক্রিয়ায় স্টকহোম ওই সিদ্ধান্ত নিলো।
-
ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিলো না পিয়ংইয়ং
জুলাই ২০, ২০২৩ ১২:১৮পিয়ংইয়ং এখন পর্যন্ত আটক মার্কিন সেনা সম্পর্কে পরামর্শ করতে ওয়াশিংটনের আহ্বানে সাড়া দেয় নি। ট্র্যাভিস কিং নামের ২৩ বছর বয়সী আমেরিকার এক সেনা-যে তার সাজা ভোগ করতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলো-তাকে স্বদেশে তার ইউনিটে ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন সেনাবাহিনী বিমানবন্দরে নিয়ে গিয়েছিল।
-
চীনের সাথে সংঘাতে প্রস্তুত নয় পশ্চিমারা
জুলাই ২০, ২০২৩ ১০:০৮ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোতে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে তারা চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নয়।