-
চীন নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করবে: ন্যাটোর প্রতি হুঁশিয়ারি
জুলাই ১২, ২০২৩ ০৮:০০এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, চীনের আইনসম্মত অধিকার হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেয়া হবে।
-
আমাদের গুচ্ছ বোমা আমেরিকার চেয়ে বেশি কার্যকর: রাশিয়ার পাল্টা হুমকি
জুলাই ১২, ২০২৩ ০৬:৫১আমেরিকা ইউক্রেনকে বিশ্বব্যাপী নিষিদ্ধ গুচ্ছবোমা প্রদান করলে রাশিয়াও ‘একই ধরনের’ অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছে। মস্কো বলেছে, ওয়াশিংটনের এ পদক্ষেপে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আসবে না।
-
ন্যাটোয় সুইডেনের সদস্য পদের প্রতি তুরস্কের সমর্থন; এফ-১৬ জঙ্গিবিমান পাচ্ছে আঙ্কারা
জুলাই ১২, ২০২৩ ০৬:০২তুরস্ককে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি তুরস্কের পুরনো যুদ্ধবিমানগুলো আধুনিকায়ন করে দেবে মার্কিন সরকার।ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ লাভের প্রতি তুরস্ক সমর্থন দেয়ার পর পরই আমেরিকার পক্ষ থেকে এসব ঘোষণা এলো।
-
সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কুরআনে আগুন দিল এক দুর্বৃত্ত
জুলাই ১১, ২০২৩ ১৫:৪২সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়েছে। ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাউল বোর্ন শহরের মিমার সিনান মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।
-
'পারস্য উপসাগরের ৩ দ্বীপ কখনোই ইরান থেকে বিচ্ছিন্ন হবে না'
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন- পারস্য উপসাগরে অবস্থিত তিন দ্বীপ 'বুমুসা', 'তুম্বে কোচাক' ও 'তুম্বে বুজুর্গ' ইরানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, আজীবন তা ইরানেরই থাকবে।
-
ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদের প্রতি তুরস্কের সমর্থন, উপহার পাবে আঙ্কারা
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ লাভের প্রতি সমর্থন দেয়ায় তুরস্ককে সামরিকভাবে শক্তিশালী হওয়ার ব্যবস্থা করবে আমেরিকা।
-
পোল্যান্ডের প্রায় অর্ধেক জনগণ ইউক্রেনের ন্যাটো জোটের সদস্য পদের বিরোধী
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৪পোল্যান্ডের প্রায় অর্ধেক মানুষ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিরোধী। এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।
-
পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্য বাড়ছে: ল্যাভরভ
জুলাই ১১, ২০২৩ ১৪:৩৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পারস্য উপ-সাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে গত ছয় মাসে তার দেশের বাণিজ্য শতকরা ৬ ভাগ বেড়েছে। পিজিসিসি’র সদস্য হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
-
ন্যাটো জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন
জুলাই ১১, ২০২৩ ১৩:১৮মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন। একথা জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।
-
ইথিওপিয়ায় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে অস্বীকার করল সুদানি সামরিক বাহিনী
জুলাই ১১, ২০২৩ ১১:৩৩ইথিওপিয়ায় অনুষ্ঠেয় একটি শান্তি সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছে সুদানের সামরিক বাহিনী। সুদানে চলমান সামরিক সংঘাত অবসানের লক্ষ্যে এই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সুদানে প্রায় তিন মাস ধরে নিয়মিত সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে।