-
পাল্টা হামলার জন্য এখনও প্রতিশ্রুত সমরাস্ত্র পাইনি: ইউক্রেন
জুলাই ০২, ২০২৩ ০৭:১৭ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জুলুঝনি বলেছেন, পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুত সমরাস্ত্র না দেয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে তার বাহিনীর পাল্টা হামলা স্তিমিত হয়ে পড়েছে। তিনি গতকাল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা শক্তিশালী করতে হলে প্রতিটি সমরাস্ত্রের চালান আরো বাড়াতে হবে।
-
কিশোর হত্যা: ফরাসি পুলিশের বর্বরতার তীব্র নিন্দা জানাল সিরিয়া
জুলাই ০২, ২০২৩ ০৬:৫৭আলজেরীয় বংশোদ্ভূত একজন ফরাসি কিশোরকে গুলি করে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। দামেস্ক বলেছে, ফ্রান্স সরকার সমতা রক্ষা ও বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার যে দাবি করে এই ঘটনায় তার অসারতা ন্যক্কারজনকভাবে প্রমাণিত হয়েছে।
-
ইরানবিরোধী যুদ্ধ করলে আলবেনিয়া থেকে বহিষ্কার করা হবে: প্রধানমন্ত্রী
জুলাই ০২, ২০২৩ ০৬:৪৮ইরানের ইসলামি সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালক বা এমকেও’কে আলবেনিয়া থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা। তিনি বলেছেন, এমকেও’র সদস্যরা যদি আলবেনিয়ার মাটিকে ইরানবিরোধী যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায় তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে।
-
কীভাবে ৭ হাজার কোটি ইউরো ইউক্রেন খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই দিতে হবে
জুলাই ০১, ২০২৩ ১৩:৩১ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরি বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই পর্যন্ত ইউক্রেনকে যে ৭০০০ কোটি ইউরো দেয়া হয়েছে তা কীভাবে খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই কিয়েভ সরকারকে দিতে হবে।
-
বার্লিন রাশিয়ায় সরকার পরিবর্তন চায় না
জুলাই ০১, ২০২৩ ১২:৩৯জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য তার সরকারের নেই। রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির পক্ষ থেকে ব্যর্থ বিদ্রোহের এক সপ্তাহ পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একথা বললেন জার্মান চ্যান্সেলর।
-
২০৩০ সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না বলেসানারো
জুলাই ০১, ২০২৩ ১২:৩৭ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০৩০ সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না। দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের কারণে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে দেশটির ফেডারেল আদালত।
-
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন ত্যাগ করতে বাধ্য হলেন ম্যাক্রন
জুলাই ০১, ২০২৩ ১২:৩২ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বেলজিয়াম সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ব্রাসেলসে অবস্থান করছিলেন।
-
সুইডেনে সরকারি মদদে পবিত্র কুরআন অবমাননায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়
জুলাই ০১, ২০২৩ ১০:৪১সুইডেনে সরকারি মদদে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। দাবি উঠেছে সুইডিশ পন্য বর্জনের।
-
কুরআন বুকে নিয়ে পুতিন: রাশিয়ায় এর অবমাননা গুরুতর অপরাধ
জুলাই ০১, ২০২৩ ০৯:০৭পৃথিবীর বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও গত বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আর ঈদের দিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির একটি মসজিদের সামনে পবিত্র কুরআন বুকে নিয়ে বললেন, ‘এর অবমাননা অপরাধ’।
-
এ সপ্তায় সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হচ্ছে ইরান
জুলাই ০১, ২০২৩ ০৮:১৯চলতি সপ্তাহে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে যাচ্ছে ইরান।