-
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চীনের শান্তি পরিকল্পনা: পশ্চিমাদের বিরোধিতা
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৯:৪৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানের জন্য চীনের পরিকল্পনা কাজে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন: রাশিয়ার সুবিধার্থেই চীন ইউক্রেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে।
-
২০১৪ সালে ইউক্রেনের শাসক পরিবর্তনকে 'অভ্যুত্থান' বলছেন ইলন মাস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৯:৩০টুইটারের সিইও ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ২০১৪ সালে ইউক্রেনে সরকার পরিবর্তনের ঘটনা ছিল একটি "অভ্যুত্থান"। গতকাল শনিবার এক টুইটে তিনি বলেন, কোনো প্রশ্ন নেই যে, নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা ছিল তর্কাতীতভাবে বোকামী যা "আসলে একটি অভ্যুত্থান" ছিল।
-
ইউক্রেন যুদ্ধের জের: পোল্যান্ডেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৭:০০পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড-২ যুদ্ধ ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্ত নেয়ায় রাশিয়া পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের বৃহত্তম তেল শোধন কোম্পানি পিকেএন অরলেন এ তথ্য জানিয়েছে।
-
কুখাত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন দুই পাকিস্তানি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৩:৩৮আমেরিকার কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগারে বন্দী থাকা দুই পাকিস্তানি সহোদরকে মুক্তি দিয়েছে মার্কিন সরকার। গত দুই দশক ধরে তারা এই কারাগারে বন্দী ছিলেন। মুক্তি পাওয়া দুই ভাইয়ের নাম আব্দুল (৫৫) এবং মোহাম্মদ রাব্বানি (৫৩)। পাকিস্তানে তারা তাদের পরিবারের কাছে ফিরে গেছেন। এর আগে পাকিস্তান কর্তৃপক্ষ তাদেরকে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করে।
-
ইউক্রেন ইস্যুতে চীনের শান্তি পরিকল্পনা নিয়ে কী বলছে রাশিয়া?
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৩:২৪চীন আন্তরিকভাবে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধান চায়, তবে শান্তির পথে প্রধান বাধা ইউক্রেনের নেতৃত্ব এবং তার পশ্চিমা সমর্থকরা। চীনের ১২ দফা শান্তি পরিকল্পনা সম্পর্কে গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে।
-
নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে বাইডেন 'মিথ্যা' বলেছেন
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১১:০৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন যাতে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জার্মানি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে পিছপা না হয়। আফশিন রেতানসির শো 'গোয়িং আন্ডারগ্রাউন্ড'-এ একথা বলেছেন মার্কিন কিংবদন্তি অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ।
-
‘বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের অন্তরের গভীরে রাশিয়া-বিদ্বেষ প্রোথিত’
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:১২বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মনের গভীরে অযৌক্তিক রাশিয়া-বিদ্বেষ প্রোথিত রয়েছে এবং তারা আরেকটি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে চাইছেন। অ্যারিজোনার রিপাবলিকান কংগ্রেসম্যান পল গোসার একথা বলেছেন।
-
'ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন'
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:০৯আফ্রিকান ইউনিয়নের ৫৫ সদস্য এই ইউনিয়নের সদস্যদেরকে ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং তেল আবিব সরকারকে একটি ঔপনিবেশিক শক্তি হিসেবে অভিহিত করার আহ্বান জানিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে ইহুদিবাদী শাসকদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমাবে বলে আশা করা হচ্ছে।
-
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ১০ম প্যাকেজ ঘোষণা করল ইইউ
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০৬:৪১রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দশম প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমেরিকার পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এই প্যাকেজ ঘোষণা করল ইইউ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেছিল রাশিয়া।
-
ট্রান্সনিস্ট্রিয়ায় হামলাকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করা হবে: মস্কো
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০৬:০০রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মোলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় মোতায়েন রুশ শান্তিরক্ষী বা নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করা হলে তাকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করা হবে।