ইউক্রেন ইস্যুতে চীনের শান্তি পরিকল্পনা নিয়ে কী বলছে রাশিয়া?
https://parstoday.ir/bn/news/world-i120090-ইউক্রেন_ইস্যুতে_চীনের_শান্তি_পরিকল্পনা_নিয়ে_কী_বলছে_রাশিয়া
চীন আন্তরিকভাবে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধান চায়, তবে শান্তির পথে প্রধান বাধা ইউক্রেনের নেতৃত্ব এবং তার পশ্চিমা সমর্থকরা। চীনের ১২ দফা শান্তি পরিকল্পনা সম্পর্কে গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৩:২৪ Asia/Dhaka
  • ইউক্রেন ইস্যুতে চীনের শান্তি পরিকল্পনা নিয়ে কী বলছে রাশিয়া?

চীন আন্তরিকভাবে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধান চায়, তবে শান্তির পথে প্রধান বাধা ইউক্রেনের নেতৃত্ব এবং তার পশ্চিমা সমর্থকরা। চীনের ১২ দফা শান্তি পরিকল্পনা সম্পর্কে গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে।

চীনের ১২ দফা "রোডম্যাপ" সম্পর্কে মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, "শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাতের নিষ্পত্তিতে অবদান রাখার জন্য আমাদের চীনা বন্ধুদের আন্তরিক ইচ্ছাকে আমরা খুবই প্রশংসা করি।"

তিনি বলেন, বেইজিংয়ের অবস্থানই মস্কোর অবস্থান। মস্কো মনে করে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষেধাজ্ঞা অনুমোদন করে না তা অবৈধ এবং "অন্যায় প্রতিযোগিতা ও অর্থনৈতিক যুদ্ধের একটি নিষ্ঠুর হাতিয়ার"।

জাখারোভা বলেন, দুই দেশ জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইনের মানদণ্ড এবং অখণ্ড নিরাপত্তার নীতিতেও একমত। ২০২১ সালের ডিসেম্বর মাসে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তা গ্যারান্টির জন্য রাশিয়া এই প্রস্তাবগুলোই তুলে ধরেছিল কিন্তু পশ্চিমারা সেগুলো প্রত্যাখ্যান করেছিল। জাখারোভা বলেন, “ইউক্রেন প্রশ্নে রাশিয়া রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে তার লক্ষ্য অর্জনের জন্য একদমই খোলা মন নিয়ে বসে আছে।"#
পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।