-
রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো
অক্টোবর ০৭, ২০২২ ১১:৫০ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়।
-
নর্ডস্ট্রিম -টু পাইপলাইনের মধ্যদিয়ে ইউরোপে গ্যাস পাঠাতে প্রস্তুত রাশিয়া
অক্টোবর ০৬, ২০২২ ১৬:৫৯রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, নর্ডস্টিম টু পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের গ্যাস পাঠাতে প্রস্তুত রয়েছে মস্কো। সম্প্রতি নর্ড স্ট্রিম-ওয়ান পাইপলাইনে বিস্ফোরণের ফলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি সাম্প্রতিক বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেন।
-
কূটনৈতিক সমাধানের কথা বলছে ইইউ তবে-
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৩৪ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানের জন্য ২৭ জাতির এ জোটের দরজা উন্মুক্ত রয়েছে। তিনি গতকাল (বুধবার) এক ব্লগ পোস্টে একথা বলেছেন।
-
থাইল্যান্ডে গণ-গুলি ও ছুরি হামলায় ৩৫ জন নিহত
অক্টোবর ০৬, ২০২২ ১২:০২থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে বন্দুক ও ছুরি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২৩টি শিশু বলে জানা যাচ্ছে।
-
ইউএসএস রোনাল্ড রিগানের জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া
অক্টোবর ০৬, ২০২২ ১১:১২উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল অভিমুখে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। কোরিয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করার পর উত্তর কোরিয়া এই তৎপরতা চালালো। গত ১৩ দিনে এ নিয়ে উত্তর কোরিয়া ছয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
-
ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে: হোয়াইট হাউস
অক্টোবর ০৬, ২০২২ ০৯:৫৮হোয়াইট হাউস বলেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন বিশ লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর হোয়াইট হাউস এই মন্তব্য করল। মার্কিন চাপ উপেক্ষা করে ওপেক প্লাস এই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাসের ঘোষণা: আমি একজন 'কট্টর ইহুদিবাদী'
অক্টোবর ০৫, ২০২২ ১৫:৫৩লিজ ট্রাস যিনি প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন শুরু করেছিলেন সম্প্রতি এক বক্তৃতায় নিজেকে 'কট্টর ইহুদিবাদী' হিসাবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল এবং ব্রিটেনের মধ্যে আরো গভীর সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
-
পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের জন্য ইমরান খান দায়ী: শাহবাজ শরিফ
অক্টোবর ০৫, ২০২২ ১৫:২০পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
-
ইউক্রেনের চার অঞ্চল সংযুক্তকরণের চূড়ান্ত চুক্তিতে পুতিনের সই
অক্টোবর ০৫, ২০২২ ১৫:১৬ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।
-
বিমানে করে আফগানিস্তানে ওষুধ পাঠাল ইরান; আহতদের স্থানান্তর
অক্টোবর ০৫, ২০২২ ১৩:০৮আফগানিস্তানে বিমানে করে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি।