বিশ্ব
  • আফগানিস্তানে ভয়াবহ বন্যা: নিহত ১৮০ বিধ্বস্ত হয়েছে ৩,০০০ ঘরবাড়ি

    আফগানিস্তানে ভয়াবহ বন্যা: নিহত ১৮০ বিধ্বস্ত হয়েছে ৩,০০০ ঘরবাড়ি

    আগস্ট ২৬, ২০২২ ০২:৫৭

    আফগানিস্তানে চলতি আগস্ট মাসের বন্যায় অন্তত ১৮০ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো আড়াই শতাধিক ব্যক্তি এবং অন্তত ৩,০০০ ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ খবর জানিয়ে বলেছেন, হাজার হাজার গবাদি পশু বন্যার পানির তোড়ে ভেসে গছে।

  • ‘ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি’

    ‘ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি’

    আগস্ট ২৫, ২০২২ ১৩:০৯

    ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার ফল হিসেবে ইউরোপের দেশগুলো এখন পশ্চিমা জগতে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে। কেনেথ র‍্যাপোজা নামে একজন সিনিয়র কলামিস্ট ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে একথা বলেছেন।

  • আল-জাওয়াহিরির লাশ  আমরা খুঁজে পাই নি: তালেবান মুখপাত্র

    আল-জাওয়াহিরির লাশ আমরা খুঁজে পাই নি: তালেবান মুখপাত্র

    আগস্ট ২৫, ২০২২ ১২:৫০

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির লাশ খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে বলে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন।

  •  'ইউরোপীয় ইউনিয়নকে শীতকালে প্রচণ্ড ভোগান্তি বরণের প্রস্তুতি নেয়া উচিত'

    'ইউরোপীয় ইউনিয়নকে শীতকালে প্রচণ্ড ভোগান্তি বরণের প্রস্তুতি নেয়া উচিত'

    আগস্ট ২৫, ২০২২ ১২:২০

    স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মারগারিটা রোবেলস বলেছেন, চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যেসব দেশ ইউক্রেনকে সমর্থন করছে তাদেরকে আগামী শীতে প্রচণ্ড রকমের ভোগান্তি বরণ করতে হবে। তিনি বলেন, এই সময়ে রাশিয়া গ্যাসের সরবরাহ সম্পূর্ণভাবে কেটে দিতে পারে এবং ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে।

  • সুস্পষ্ট ঘাটতিতে জার্মানির অস্ত্রভাণ্ডার

    সুস্পষ্ট ঘাটতিতে জার্মানির অস্ত্রভাণ্ডার

    আগস্ট ২৫, ২০২২ ১০:১৬

    জার্মানির সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে মজুদের পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়ায় দেশের প্রতিরক্ষা শিল্প কারখানার উচিত ইউক্রেনের জন্য দ্রুত অস্ত্র উৎপাদন করা। একথা বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বাইয়েরবক।

  • রেল স্টেশন হামলায় নিহত ২২; অভিযোগের তীর রাশিয়ার দিকে

    রেল স্টেশন হামলায় নিহত ২২; অভিযোগের তীর রাশিয়ার দিকে

    আগস্ট ২৫, ২০২২ ০৩:২৭

    ইউক্রেন দাবি করেছে, দেশটির ওপর রাশিয়ার সামরিক অভিযান শুরুর ঠিক ছয় মাসের মাথায় বুধবার ইউক্রেনের একটি রেল স্টেশনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২২ ব্যক্তি নিহত হয়েছে।কিয়েভ আরো বলেছে, ইউক্রেনের ছোট্ট শহর চাপলিনে ওই ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি গাড়িতে আগুন ধরে যায় এবং এটির পাঁচ আরোহীর সবাই নিহত হন।

  • সৌদি আরবের আল-আরাবিয়া টিভির বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান

    সৌদি আরবের আল-আরাবিয়া টিভির বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান

    আগস্ট ২৫, ২০২২ ০২:৫৬

    পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে ইরানের প্রস্তাবনার যে জবাব আমেরিকা দিয়েছে সে সম্পর্কে একটি সৌদি টিভির ‘ভ্রান্ত রিপোর্ট’ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা বুধবার তার জবাব দিয়েছে।

  • থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে  সাময়িক বরখাস্ত করল আদালত

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করল আদালত

    আগস্ট ২৪, ২০২২ ১৪:০৪

    থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সাময়িক বরখাস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর বিরোধীদের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) বরখাস্তের আদেশ দেয় আদালত।

  • প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত: ব্রিটিশ হবু প্রধানমন্ত্রী

    প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত: ব্রিটিশ হবু প্রধানমন্ত্রী

    আগস্ট ২৪, ২০২২ ১২:২০

    ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লিয ট্রাস বলেছেন, প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে তিনি প্রস্তুত রয়েছেন। ব্রিটিশ রক্ষণশীল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনের বিতর্কে গতকাল মঙ্গলবার তিনি এ বক্তব্য দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।