-
‘সম্ভবত ইউক্রেনকে সম্মুখ সমরের প্রস্তুতি নিতে সাহায্য করছে আমেরিকা’
আগস্ট ২৪, ২০২২ ১০:৩৭রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরের জন্য সম্ভাব্য প্রস্তুতির ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
-
৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ
আগস্ট ২৪, ২০২২ ০৯:৫২গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ। মহাদেশের দুই-তৃতীয়াংশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ জাহাজ চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বেশকিছু ফসল উৎপাদন কমে গেছে।
-
দুর্ঘটনাবশত’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত
আগস্ট ২৪, ২০২২ ০৯:১৭গত মার্চ মাসে ‘দুর্ঘটনাবশত’ ভারত থেকে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) আল-জাযিরা অনলাইন এ খবর দিয়েছে।
-
‘ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার সম্ভাবনাকে শূন্যে নামিয়ে এনেছি’
আগস্ট ২৪, ২০২২ ০৫:১০রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে তার দেশের বিশেষ সামরিক অভিযানের ফলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে কিয়েভের যোগ দেয়ার প্রচেষ্টা ভণ্ডুল হয়েছে। তিনি মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে বলেন, রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউক্রেনের ন্যাটো জোটে যোগ দেয়ার সম্ভাবনা শূন্যে নেমে এসেছে।
-
সর্বশেষ খসড়া প্রস্তাবে রাশিয়াসহ বেশিরভাগ দেশের সম্মতি
আগস্ট ২৪, ২০২২ ০৩:৩৯ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় একটি চুক্তি সই করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে প্রস্তাবের খসড়া তৈরি করেছে সে নিজের অনাপত্তির কথা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতা সংক্রান্ত সর্বশেষ খসড়া প্রস্তাবে রাশিয়ার সমর্থন রয়েছে।
-
সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের ব্যাপারে রাশিয়ার তীব্র ক্ষোভ
আগস্ট ২৪, ২০২২ ০৩:০৩তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালানোর যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় নতুন করে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা হবে ‘অগ্রহণযোগ্য’।
-
শ্রীলঙ্কার বন্দর ছেড়ে গেল চীনের সেই নজরদারি জাহাজ
আগস্ট ২৩, ২০২২ ১৪:৪৫চীনের সেই সামরিক নজরদারি জাহাজটি শ্রীলঙ্কার বন্দর ছেড়ে গেছে। এক সপ্তাহ ধরে ওই বন্দরে অবস্থানের পর গতকাল সোমবার জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে হাম্বানটোটা বন্দর কর্তৃপক্ষ।
-
মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান
আগস্ট ২৩, ২০২২ ১৪:৩০ইউক্রেনে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিককে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, কোনরকমের সংকেত ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে।
-
রুশ নাগরিকদের ভিসা না দিতে কিয়েভের আবেদনে ইউরোপের 'না'
আগস্ট ২৩, ২০২২ ১৩:২৭ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা রুশ নাগরিকদের ভিসা না দেয়ার ব্যাপারে কিয়েভের আবেদন নাকচ করে দিয়েছে।
-
মস্কোয় গাড়ি বোমা হামলাকারী সন্দেহভাজনের ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া
আগস্ট ২৩, ২০২২ ১১:৫৮রাশিয়ার রাজধানী মস্কোয় গত শনিবার গাড়ি বোমা হামলায় দারিয়া দুগনিয়া নামে একজন নামকরা সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হামলাকারীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া গোয়েন্দা সংস্থা এফএসবি।