বিশ্ব
  • দোনবাসের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার হবে: পুতিন

    দোনবাসের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার হবে: পুতিন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:৫৮

    এই মুহুর্তে ইউক্রেন যদি ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়ার ঘোষণা দেয় তাহলে সহজেই চলমান সঙ্কট নিরসন হতে পারে। গতকাল (মঙ্গলবার) রাজধানী মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

  • রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই: ভ্লাদিমির পুতিন

    রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই: ভ্লাদিমির পুতিন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:৪৫

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার রুশ সাম্রাজ্যের সীমানায় ফিরে যেতে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সবগুলো প্রজাতন্ত্রকে আবার একীভূত করতে চান বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে ওই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

  • কিয়েভ থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া

    কিয়েভ থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:২৪

    ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কিয়েভ থেকে দেশটির কূটনীতিকদের মস্কোয় ডেকে পাঠানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, রাশিয়া যত শিগগিরই সম্ভব কিয়েভের দূতাবাস থেকে তার সব কর্মীকে প্রত্যাহার করে নেবে।

  • রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে ইউক্রেন

    রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে ইউক্রেন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:২০

    পূর্ব ইউক্রেনে তথাকথিত শান্তিরক্ষী পাঠালে রাশিয়ার সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করবে কিয়েভ। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

  • শ্রীলঙ্কায় জ্বালানি সংকট

    শ্রীলঙ্কায় জ্বালানি সংকট

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৭:২৭

    জ্বালানি সংকটে ভুগছে শ্রীলঙ্কা। সংকট মেটাতে অতীতের মতো ভারতেরই দ্বারস্থ হচ্ছে এই প্রতিবেশী দেশ। কেন্দ্রীয় মন্ত্রীসভার দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ হাজার মেট্রিক টন করে পেট্রোল এবং ডিজেল আমদানি করবে শ্রীলঙ্কা। ২০০২ সাল থেকেই শ্রীলঙ্কায় তেল সরবরাহ করছে আইওসি।

  • তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে?

    তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে?

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৬:০২

    তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার ছয় মাস পর আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগ এবং আফগানদের মধ্যে সংলাপকে সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেছেন। কেননা এতে আফগানিস্তানের সব পক্ষ এবং আন্তর্জাতিক সমাজের স্বার্থ রক্ষিত হবে।

  • মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেইথনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

    মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেইথনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৪:১৬

    মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং রেইথনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চুক্তি করার পর মার্কিন এ দুটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিল বেইজিং সরকার।

  • দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে

    দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:৩০

    ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

  • একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব

    একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:০৬

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।