-
পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন হবে: রাশিয়ার নিশ্চয়তা
ফেব্রুয়ারি ২১, ২০২২ ০৪:০৫রাশিয়া এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়িত হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ একথা জানিয়েছেন।
-
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৬:২০ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। বর্তমানে তিনি মৃদু ঠাণ্ডায় ভুগছেন বলে জানিয়েছে রাণীর প্রাসাদ বাকিংহাম প্যালেস। করোনাভাইরাসের উপসর্গ মৃদু হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
-
দোনবাসে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতাকামীরা
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৫:৩০দোনবাস এলাকায় ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে বিচ্ছিন্নতাকামীরা। রাশিয়ার সরকারি টিভি 'চ্যানেল-টু' জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে।
-
রুশ আগ্রাসন নিয়ে মার্কিন প্রচারণা প্রত্যাখ্যান করল ইউক্রেন ও জার্মানি
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৩:৩৮রাশিয়া প্রতিবেশী ইউক্রেন এ যেকোনো মুহূর্তে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আমেরিকা বারবার যে সতর্কবার্তা দিয়ে আসছে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং জার্মানি।
-
পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৩:১১ইউক্রেন নিয়ে যখন আমেরিকার সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। একইসঙ্গে রুশ সামরিক বাহিনী সফলভাবে হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
-
ব্রিটেনের ২ লাখ ঘরবাড়ি এখনো বিদ্যুৎবিহীন
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৬:৩৯ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ব্রিটেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে দেশটির দুই লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎবিহীন রয়েছে।
-
‘১৯৪৫ সালের পর ইউরোপে সর্ববৃহৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে রাশিয়া’
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৬:৩২ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সর্ববৃহৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। গোয়েন্দা সূত্রগুলো থেকে পাওয়া খবরের ভিত্তিতে তিনি বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এরইমধ্যে এ ধরনের হামলার ছক বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে।
-
‘পুতিন কী চান, সাক্ষাতে জানতে চাই'
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৬:১২ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান এবং পুতিন কি চান তা খুঁজে বের করতে হবে।
-
ইউক্রেন থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিল জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৫:৫৩রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না বলে ঘোষণা দিলেও এ ধরনের হামলাকে অবশ্যম্ভাবী করে তুলছে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্ররা। ইউক্রেনে ‘সম্ভাব্য রুশ হামলার আশঙ্কায়’ সর্বশেষ জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়া তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
-
ইউক্রেনের সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যে কোনো সময় সংঘাতের আশঙ্কা
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৬:১৪সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ধারণা করা হচ্ছে অচিরেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বেধে যেতে পারে। উত্তেজনা বৃদ্ধির পর পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতারা ঘোষণা করেছেন, তারা অন্তত সাত লাখ স্থানীয় বেসামরিক নাগরিককে রুশ ভূখণ্ডের মধ্যে স্থানান্তরের পদক্ষেপ নিয়েছেন।