-
কানাডায় পুলিশের ধরপাকড় গ্রেফতার অভিযান জোরদার
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৮:২৫কানাডায় করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামুলক করার বিরুদ্ধে ট্রাক চালকদের আন্দোলন আরো ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই আন্দোলন টরেন্টো, এডমন্টন, হ্যালিফ্যাক্স এবং ভ্যানকুভারের মতো শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমনের জন্য এবং বহু লোককে আটক করা হয়েছে।
-
'উত্তেজনা কমাতে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ'
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৮:০৮ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল (সোমবার) মস্কোয় পাঁচ ঘণ্টার বেশি সময় বৈঠকের পর এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।
-
রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি বাইডেনের
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৭:২৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেবে আমেরিকা। তিনি ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।
-
রাশিয়াকে সমর্থন দিলে চীনকে ‘মূল্য’ দিতে হবে: আমেরিকার হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৭:১৭রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন আগ্রাসনে সমর্থন দিলে চীনকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, সেক্ষেত্রে আমেরিকার ও ইউরোপীয় মিত্ররা বেইজিংকে ‘উচিত শিক্ষা’ দেবে।
-
'তবুও পোল্যান্ডে আরো সেনা পাঠালো আমেরিকা'
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১৯:২৫ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভূখণ্ডে আরো সেনা পাঠিয়েছে মার্কিন সরকার। রাশিয়ার কথিত সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি জোরদার করছে; তারই অংশ হিসেবে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন করা হলো।
-
আফগানিস্তান সীমান্তে গুলিতে ৫ পাকিস্তানি সেনা নিহত
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১১:৪৮পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলায় অন্তত পাঁচ সেনা নিহত ও চার সেনা আহত হয়েছেন। প্রতিবেশী আফগানিস্তান থেকে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
-
আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষকের মর্যাদা লাভের আলোচনা স্থগিত
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১১:৩৪আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরাইলের পর্যবেক্ষকের মর্যাদা লাভের বিষয়ে আলোচনা বাতিল করে দিয়েছে সংস্থাটি। আফ্রিকান ইউনিয়নের এ সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরাইলের জন্য একটি বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
-
প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে ইমরান খানের চীন সফর
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১০:১২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ ছিল।
-
পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১০:০৪কানাডার রাজধানী অটোয়ার মেয়র জিম ওয়াটসন গতকাল (রোববার) রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির ট্রাক ড্রাইভাররা নজিরবিহীনভাবে ট্রাক দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
-
‘যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: সুলিভান
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ০৭:৪৩মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হুঁশিয়ারি উচ্চারণ কর বলেছেন, রাশিয়া এখন থেকে ‘যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে।ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে আর ‘অত্যাসন্ন’ মনে করছে না বলে হোয়াইট হাউজ ঘোষণা দেয়ার দু’দিন পর এ বক্তব্য দিলেন সুলিভান।