আইআরআইবি ফ্যান ক্লাবের বর্ষপূতির অনুষ্ঠানে যোগদানের অন্যরকম অভিজ্ঞতা
https://parstoday.ir/bn/news/bangladesh-i103776-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_বর্ষপূতির_অনুষ্ঠানে_যোগদানের_অন্যরকম_অভিজ্ঞতা
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। ২০২১ সালে যার যাত্রা শুরু হয়েছিল ঢাকার হোয়াইট হাউসে। দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল। সূচনালগ্নের সেই মাহেন্দ্র ক্ষণেরও সাক্ষী ছিলাম আমি। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১০:১৬ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের বর্ষপূতির অনুষ্ঠানে যোগদানের অন্যরকম অভিজ্ঞতা

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। ২০২১ সালে যার যাত্রা শুরু হয়েছিল ঢাকার হোয়াইট হাউসে। দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল। সূচনালগ্নের সেই মাহেন্দ্র ক্ষণেরও সাক্ষী ছিলাম আমি। 

গত ২১ জানুয়ারি ২০২২ তারিখে “আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় ঢাকায় ইরান কালচারাল সেন্টারে। আড়ম্বরপূর্ণ পরিবেশে দারুণ এই আয়োজন স্মরণকালের সেরা কোন বেতার সংগঠনের অনুষ্ঠান। 

বাচ্চাদের অসুস্থতার পরেও পরিবারসহ হাজির ছিলাম এই আয়োজনের সাথে। 

ভালোবাসার টানে শীতের দুপুরে ধানমন্ডির লেকপাড়ের নতুন ঠিকানার “ইরান কালচারাল সেন্টার” এর ভবনে এই আয়োজনে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার রেডিও তেহরানের শ্রোতা, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা উপস্থিত হন। সবাইকে টকটকে লাল গোলাপ আর রজনীগন্ধ্যা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। 

পবিত্র কুরআন তেলাওয়এতর মাধ্যমে শুরু হয় এই জমকালো অনুষ্ঠান।

উপস্থিত সকলের পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেবার জন্য আমাকে ডাকা হয়। আমি আবেগে কী বলেছি নিজেও ভাবতে পারিনি। কোনো প্রস্তুতিও ছিল না। যাই হোক উপস্থিত রেডিও তেহরানের বাংলাদেশ প্রতিনিধি, পরিচালক, বিশ্লেষক, অনুবাদকসহ সবার বক্তব্য মোহিত করেছে উপস্থিত সকলকে। নানা অজানা বিষয় জানতে পেরেছি এ দিনের এই অনুষ্ঠানে।

ইরান কালচারাল সেন্টারের সম্মানিত কাউন্সিলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের বক্তব্যে বাংলাদেশ-ইরান এর মধ্যকার সাংস্কৃতিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। খুব ভালো লেগেছিল তাঁর কথাগুলো।

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট আগামী নানা কর্মকাণ্ডের বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। 

এ বছর রেডিও তেহরানের ৪০ বছর পূর্তির আয়োজন হবে ইনশাআল্লাহ।

উপস্থিত সবার জন্য ইরান কালচারাল সেন্টার থেকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি দারুণ মূল্যবান বই উপহার দেয়া হয়।

মহানবী (সা:) এর জীবনের নানা দিক নিয়ে ইরানের মহান নেতা আয়াতুল্লাহ খোমেনীর লেখা বইটির বঙ্গানুবাদকৃত কপিটি পড়ে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারব ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা তাদের প্রতিও।

বিভিন্ন সময়ে আয়োজিত নানা কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। আমি বিশেষ কুইজে বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করেছি প্রধান অতিথির হাত থেকে। 

*এই আয়োজনের ব্যাপারে রেডিও তেহরান যেহেতু আগে থেকেই জানতেন- সেক্ষেত্রে উপস্থিত সকল শ্রোতাবন্ধুদের জন্য কিছু প্রমোশনাল গিফট রেডিও তেহরান কর্তৃপক্ষ দিতে পারতেন বলে আমার মনে হয়েছে। তাহলে বিষয়টি আরো প্রাসঙ্গিক হতো।

সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতাপূর্ণ দিন পার করলাম। 

কৃতজ্ঞতা সবার প্রতি। 

নিশ্চয় পরের কোনো দিন আবার মিলিত হবো এবং সুদূর তেহরান থেকে উড়ে এসে আপনারা আমাদের মাঝে উপস্থিত হবেন।

 

ধন্যবাদান্তে-

সোহেল রানা হৃদয়

প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব

সুপার-সি, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, বাংলাদেশ৷

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।