কয়েকটি সমাবেশ করেই ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i115006-কয়েকটি_সমাবেশ_করেই_ক্ষমতায়_যাবার_দুঃস্বপ্ন_দেখছে_বিএনপি_কাদের
কয়েকটি সমাবেশ করেই,বিএনপি ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দু:সাহস করছে তারা।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
অক্টোবর ২৬, ২০২২ ১৬:১২ Asia/Dhaka
  • কয়েকটি সমাবেশ করেই ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

কয়েকটি সমাবেশ করেই,বিএনপি ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দু:সাহস করছে তারা।

বুধবার দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। খিলগাঁও থানা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। দুই তিনটা সমাবেশ করেই বিএনপি ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে মন্তব্য করে কাদের বলেন,ডিসেম্বরে রাজপথেই খেলা হবে। তখন মানুষের গর্জন শুনতে পাবে তারা, তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা করে লাভ নেই বলে বিএনপিকে সতর্ক করেন আওয়ামীলীগের এ শীর্ষ নেতা।  

বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারত আমেরিকা তাদের ক্ষমতার চেয়ারে বসাতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটেই আসতে হবে। 

যশোরে অপর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি বলেছেন,দেশবাসী শান্তি ও স্থিতিশীলতা চাইলেও,বিএনপি তার উল্টোটা করতে চায়।তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই।ফলে, তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবেনা। আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে,বিএনপির আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনেরও আহবান জানিয়েছেন,শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি। #

পার্সটুডে/নিলয় রহমান/২৬