বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানো মানা হবে না : কৃষিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i115976-বাংলাদেশের_অভ্যন্তরীণ_বিষয়ে_বিদেশিদের_নাক_গলানো_মানা_হবে_না_কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেয়া হবে না। তাদের আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে। ফলে দেশের আত্মমর্যাদা রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৬, ২০২২ ১৫:৪৭ Asia/Dhaka
  • কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
    কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেয়া হবে না। তাদের আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে। ফলে দেশের আত্মমর্যাদা রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা . আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬- সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন বিএনপিও নির্বাচনে আসবে তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করা হবে

দেশে খাদ্য সংকট হবে না জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনও দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না।

আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তোষের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা কেজি দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না বলে আশা কৃষিমন্ত্রীর।

পরে কৃষিমন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত কৃষি উদ্বাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।