'সরকারি নির্দেশ উপেক্ষা করে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে কঠোর ব্যবস্থা'
https://parstoday.ir/bn/news/bangladesh-i116454-'সরকারি_নির্দেশ_উপেক্ষা_করে_বিএনপি_নয়াপল্টনে_সমাবেশ_করলে_কঠোর_ব্যবস্থা'
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সরকারি নির্দেশ অমান্য কোরে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করলে, বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০২২ ১৫:০৭ Asia/Dhaka
  •  'সরকারি নির্দেশ উপেক্ষা করে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে কঠোর ব্যবস্থা'

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সরকারি নির্দেশ অমান্য কোরে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করলে, বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

রোববার সকালে,রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তাব করা হয়েছে। তারা যদি তা না করে নয়াপল্টনে সমাবেশ করে, তাহলে সরকার বসে থাকবে না। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করে দেশে গণ্ডগোল করতে চায় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অপরদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোন বাঁধা দেবে না সরকার। তবে, নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে।

রোববার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে, এমন হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি  যাতে সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন, ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/নিলয় রহমান/ বাবুল আখতার /২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।