অনুপ্রবেশকারীদের সদস্য পদ নবায়ন করা হবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i38640-অনুপ্রবেশকারীদের_সদস্য_পদ_নবায়ন_করা_হবে_না_ওবায়দুল_কাদের
অনুপ্রবেশকারীদের দলীয় সদস্য পদ নবায়ন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যে দলের ভেতরে বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে, সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করতে হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২৫, ২০১৭ ১১:৪৩ Asia/Dhaka
  • বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

অনুপ্রবেশকারীদের দলীয় সদস্য পদ নবায়ন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যে দলের ভেতরে বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে, সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করতে হবে।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়নের জন্য জেলার নেতাদের হাতে সদস্য ফর্ম তুলে দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। পরে, সারাদেশে সাংগঠনিক জেলার নেতাদের হাতে সদস্য নবায়ন বই তুলে দেন তিনি।

২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এখন সারা দেশে এ কার্যক্রম শুরু হবে।

ইভিএম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইভিএমের দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে এনালগে থাকতে চাই না। ভোটও ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনারের কাছে এই যুক্তি জোরালোভাবে তুলে ধরব।

'আওয়ামী লীগ বিচার বিভাগ করায়ত্ত করতে চায়'- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ বিএনপি করায়ত্ত করেছে। তারা ক্ষমতায় থাকতে একজন শিক্ষককে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেছিল এটা সবার জানা। তত্ত্বাবধায়ক সরকার করতে বিএনপি বিচারপতি কেএম হাসানের বয়স বাড়িয়েছিল।

বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের অনুমিত দেয়া হবে কীভাবে? কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে দলের এক সম্পাদক আরেক সম্পাদককে মেরেছেন। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়। তারা কীভাবে সমাবেশ করবে?#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫