ছবিতে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা
https://parstoday.ir/bn/news/bangladesh-i44306-ছবিতে_বাংলাদেশের_সাম্প্রতিক_বন্যা
বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের ২৬টি জেলায় ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যায় যেসব জেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলো হলো, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, নওগাঁ ও ব্রাহ্মণবাড়িয়া।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ০৮:৩৯ Asia/Dhaka
  • সিরাজগঞ্জে গবাদিপশু নিয়ে বিপাকে মানুষজন
    সিরাজগঞ্জে গবাদিপশু নিয়ে বিপাকে মানুষজন

বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের ২৬টি জেলায় ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যায় যেসব জেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলো হলো, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, নওগাঁ ও ব্রাহ্মণবাড়িয়া।

এসব জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া বন্যা আক্রান্ত এলাকায় রেল লাইন ও সড়ক ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

বন্যদুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে খবর আসছে। শিশুরা ব্যাপকভাবে জ্বর, সর্দি- কাশিসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

এখন পর্যন্ত বন্যায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ৪৮ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি পানিতে ডুবে ৯২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সড়কে আশ্রয় নিয়েছে গবাদীপশু

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭