উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো বন্য হাতির হামলা, নিহত ৪
বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার বালুখালীতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্পে বন্যহাতির হামলায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পালংখালীর ১ নম্বর ওয়ার্ড বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় আশ্রিত মুহাম্মদ সিদ্দিকের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), তার মেয়ে রুবিনা আকতার (১১), সাবেকুন নাহার সাবুকা (৯) ও ছেলে মুহাম্মদ হামিম (৫)।
আহতরা হলেন, মুহাম্মদ সিদ্দিক (৪৫) ও তার দুই বছর বয়সী ছেলে স্বপন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শুক্রবার দিবাগত রাতে বালুখালীর ওই রোহিঙ্গা বসতিতে বন্যহাতির দল হানা দিলে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়। এ সময় আরো পাঁচ রোহিঙ্গা সদস্য আহত হন। তাদের শরণার্থী ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। দুপুরে আহতদের মধ্যে দু জন মারা যান।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের নতুন ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে পিতা-পুত্রের মৃত্যু হয়। এ সময় আরো কয়েকজন রোহিঙ্গা নারী আহত হন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪