বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা স্বীকৃতির দাবি ও প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i53359-বাংলাকে_জাতিসংঘের_দাপ্তরিক_ভাষা_স্বীকৃতির_দাবি_ও_প্রতিক্রিয়া
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ (বুধবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এই দাবির কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৪:২৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
    আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ (বুধবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এই দাবির কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বিশ্বস্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারির মর্যাদা প্রাপ্তির মধ্যদিয়ে শহীদদের আত্মোৎসর্গ স্বার্থক হয়েছে। বাঙালি জাতির পক্ষ থেকে আজকের দিনের প্রত্যাশা- বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালির ভাষা বাংলাকে দাপ্তরিক ভাষার মর্যাদা প্রদান করবে জাতিসংঘ।

এ প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব ক্যাপ্টেন আজিজ রেডিও তেহরানকে বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা বলে স্বীকৃতি দেয়া উচিত ছিল আগেই। এটা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলে বিশ্বে আমাদের মাতৃভাষার সম্মান বৃদ্ধি পাবে। আমরা গৌরবান্বিত হব।

শহীদ মিনার ফুলেল শ্রদ্ধা

এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘে তার ভাষণে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জানান। তাছাড়া, বাংলাদেশের জাতীয় সংসদ এ মর্মে  একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। বাংলাভাষা গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই একটি লিখিত প্রস্তাব জাতিসংঘের দপ্তরে জমা দেয়া রয়েছে।  

এদিকে আজ (বুধবার) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। ভোর সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী শনিবার বিকালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়নে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১