ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য: বাণিজ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i65166-ঐক্যফ্রন্টের_৭_দফা_দাবি_অসাংবিধানিক_ও_অগ্রহণযোগ্য_বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামী ও বিএনপিকে নিয়ে ডা. কামালের সরকারবিরোধী ঐক্য ব্যর্থ হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৯, ২০১৮ ১৫:১৫ Asia/Dhaka
  • বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ(ফাইল ফটো)
    বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ(ফাইল ফটো)

বাংলাদেশে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামী ও বিএনপিকে নিয়ে ডা. কামালের সরকারবিরোধী ঐক্য ব্যর্থ হবে।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাংলাদেশ কোরিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি আয়োজিত দ্বিতীয় শো-কেস কোরিয়া ২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

দেশের বর্তমান উন্নয়ন ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আর নির্বাচন পরিচালনায় কমিশনকে সার্বিক সহযোগিতা দেবে সরকার। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদেশিদের সঙ্গে বৈঠক করে কোনো লাভ হবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এক শ্রেণির লোক আছেন, যাদের কাজ হলো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তাদের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাইরে যত দফায় দেন না কেন, যত কূটনীতিকের সঙ্গেই বৈঠক করেন না কেন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৯