সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসেই - নির্বাচন কমিশনের ঘোষণা এবং প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i65314-সংসদ_নির্বাচন_চলতি_বছরের_ডিসেম্বর_মাসেই_নির্বাচন_কমিশনের_ঘোষণা_এবং_প্রতিক্রিয়া
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১৬:৫২ Asia/Dhaka

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনই বলা যাচ্ছে না। কারণ একজন মাননীয় নির্বাচন কমিশনার দেশের বাইরে রয়েছেন। উনি আসলে পরে সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন সচিব আরো  জানান, রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকেন।  তফসিল ঘোষনা বা  নির্বাচন কবে হবে এগুলো নিয়ে আলোচনা হয়নি। নির্বাচন কমিশন ১ নভেম্বর বিকেল চারটায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে । তারপরেই  নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবে কমিশন।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)ব্যবহারের জন্য  নির্বাচনী আইন (আরপিও)সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, চলতি সংসদে এটি পাশ না হলেও অধ্যাদেশের জারী মাধ্যমেকরেও তা করা যেতে পারে। সেক্ষেত্রে  পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটি পাস করতে হবে।  তবে আমরা আশাবাদী চলতি সংসদেই এটি পাশ হবে।

এ প্রসঙ্গে বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু রেডিও তেহরানকে বলেন, প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ  বিরোদী দলগুলির সাথে আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন যেভাবে নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে  যাচ্ছে তাতে একটি সুষ্ঠ নির্বাচন হবার  সূযোগ নেই।  আগে নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। নেতাকর্মীদের মুক্তি দিতে হবে এবং মামলা-হয়রানী বন্ধ করতে হবে।

এদিকে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

এ সময় ডিএমপি কমিশনার জানান,নির্বাচন উপলক্ষে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠি, বা কোনো দল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে তবে কঠেআর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অরো বলেছেন,অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। ২০১৩-১৪ সালের পরিস্থিতি আর ফিরে আসবে না। #

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৫