বিএনপি-জামায়াত নিজেরাও জানে তাদের উপায় নেই: জয়
https://parstoday.ir/bn/news/bangladesh-i66956-বিএনপি_জামায়াত_নিজেরাও_জানে_তাদের_উপায়_নেই_জয়
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, "বিএনপি-জামায়াত আর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারবে না। আজকে নির্বাচনের পর থেকে তারা এমন উপায় আর পাবে না। বিএনপি-জামায়াত আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।"
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:৪৪ Asia/Dhaka
  • সজীব ওয়াজেদ জয়
    সজীব ওয়াজেদ জয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, "বিএনপি-জামায়াত আর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারবে না। আজকে নির্বাচনের পর থেকে তারা এমন উপায় আর পাবে না। বিএনপি-জামায়াত আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।"

রোবার সকালে ঢাকা-১০ আসনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর গণামধ্যমকর্মীদের সামনে কথাগুলো বলেন জয়। তিনি আরও বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড চালাচ্ছে, সহিংসতা করছে, তারা আজকের পর আর কোনোপ্রকার নাশকতা ও হত্যাকাণ্ড করতে পারবে না।" 

পাশাপাশি যুদ্ধাপরাধীদের নিয়ে যারা রাজনীতি করছেন তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়ে জয় বলেন, "মুক্তিযুদ্ধের সময় যারা আমার দেশের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। উন্নয়নের জন্য বাংলার মানুষ নৌকায় ভোট দেবে, আমরা যেন উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে পারি, সে জন্য মানুষ নৌকায় ভোট দেবে।"

এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জয় আরও বলেন, "আমরা সবাই জানেন বিএনপি-জামায়াত কয়েক মাস ধরেই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। দেশের বাইরে অনেকে দেশের সঙ্গেই এ বিষয়ে লবিং করছে। সাধারণ মানুষের মতো তারা নিজেরাও জানে তাদের আর উপায় নেই। এই জন্য তারা আওয়ামী লীগের লোকদের হত্যাকারী নিজের লোক বলে চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অপরাধ করে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার অভিযোগ করছে শুধু শুধু তাদের গ্রেফতার করা হচ্ছে। তারা অপরাধ করলে তাদের গ্রেফতার করা যাবে না এমনটিই চাইছেন তারা। কিন্তু এ সুযোগ তারা আর পাবে না।"#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০