অনিয়মের অভিযোগ সরকারের গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলবে না: এইচ টি ইমাম
https://parstoday.ir/bn/news/bangladesh-i67019-অনিয়মের_অভিযোগ_সরকারের_গ্রহণযোগ্যতায়_প্রভাব_ফেলবে_না_এইচ_টি_ইমাম
বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে অনিয়মের অনেক অভিযোগ উঠলেও, সেটি সরকারের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম। আগামী দু'একদিনের মধ্যে নতুন সরকার গঠিত হতে পারে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৯ ১১:১৪ Asia/Dhaka
  • এইচ টি ইমাম
    এইচ টি ইমাম

বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে অনিয়মের অনেক অভিযোগ উঠলেও, সেটি সরকারের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম। আগামী দু'একদিনের মধ্যে নতুন সরকার গঠিত হতে পারে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

এইচ টি ইমাম বলেন, "আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো নির্বাচনের সময় যেসব বিদেশি পর্যবেক্ষক এসেছিলেন তারা নির্বাচনটিকে ব্যাপকভাবে অনুমোদন দিয়ে গেছেন।"

তাদের মধ্যে কমনওয়েলথ, ওআইসি, কানাডা এবং সার্কের পর্যবেক্ষকরা রয়েছেন বলে তিনি জানান।

তিনি মনে করেন তারপরেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রশ্ন তুলতে পারে। তবে তিনি মনে করেন না যে নির্বাচনটিকে নিয়ে আমেরিকা কিংবা ইউরোপের দিক থেকে বড় ধরনের কোন চাপ তৈরি হতে পারে।

এদিকে, প্রধান বিরধী জোট ঐক্য ফ্রন্ট এবং বিএনপি একযোগে নির্বাচনী ফলাফল প্রত্য্যাখান করে পুনর্নির্বাচনের দাবি করেছে। এ দাবিতে তারা আগামী ৩ জানুয়ারি ঢাকায় নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

তবে নির্বাচন কমিশন ইতোমধ্যেই এ দাবি নাকচ করে দিয়েছেন। গতকাল প্রধান নির্বাচন কমিশনর কে এম নুরুল হুদা বলেছেন নতুন করে নির্বাচন করার কোন সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বিরোধী দলের অভিযোগ নাকচ করে দিয়ে আরো বলেছেন, "এবারের নির্বাচনে একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে। সেটা হলো বিএনপিতে সত্যিকার অর্থে নেতৃত্বের অভাব। দ্বিতীয়ত ওদের কর্মী নেই বললেই চলে। বহু লোক গত দশ বছরে আমাদের দিকে চলে এসেছে। নির্বাচনের আগেও তারা এ ধরনের হুমকি দিয়েছিলেন। তারা ডাক দিয়েছিলেন সবগুলো ভোটকেন্দ্র দখল করে রাখার। দখল তো দূরের কথা ভোট কেন্দ্রে তারা এজেন্টও দিতে পারেনি। তো কী আন্দোলন করবেন!"#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন