এবার মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক দোকান
https://parstoday.ir/bn/news/bangladesh-i69658-এবার_মালিবাগ_কাঁচাবাজারে_অগ্নিকাণ্ড_পুড়ে_ছাই_শতাধিক_দোকান
বাংলাদেশের রাজধানী ঢাকায় অবারো এক অগ্নি দুর্ঘটনায় মালিবাগ কাঁচাবাজারে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ০৭:১৪ Asia/Dhaka
  • সাড়ে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মালিবাগ এলাকার কাঁচাবাজারের আগুন
    সাড়ে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মালিবাগ এলাকার কাঁচাবাজারের আগুন

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবারো এক অগ্নি দুর্ঘটনায় মালিবাগ কাঁচাবাজারে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

ক্ষতিগ্রস্ত এক দোকানদার বলেছেন, সকাল ৫টার দিকে পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই সেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। তবে কেউ কেউ মনে করছেন। শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

চকবাজারে নিহতদের স্বজনদের শোক এখনো কাটেনি

এর আগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদরাসায় আগুন লাগে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় মাদরাসার ভেতরে শিক্ষার্থীরা দ্রুত বেড়িয়ে আসার কারণে কোন জীবনহানি ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। এরপর গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে বহুতল ভবন-এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়  ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।

এর দুইদিন পরই গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮