রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ সহযোগিতা করছে না: মিয়ানমারের অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i70861-রোহিঙ্গা_প্রত্যাবর্তনে_বাংলাদেশ_সহযোগিতা_করছে_না_মিয়ানমারের_অভিযোগ
রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আগের মতোই বাংলাদেশের কাঁধে দোষ চাপিয়েছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ কোনোই সহযোগিতা করছে না। এমনকি সম্পাদিত চুক্তিতেও সম্মান দেখাচ্ছে না বাংলাদেশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০১, ২০১৯ ১১:২১ Asia/Dhaka
  • কাইওয়া টিন্ট সয়ে
    কাইওয়া টিন্ট সয়ে

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আগের মতোই বাংলাদেশের কাঁধে দোষ চাপিয়েছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ কোনোই সহযোগিতা করছে না। এমনকি সম্পাদিত চুক্তিতেও সম্মান দেখাচ্ছে না বাংলাদেশ।

গতকাল (শুক্রবার) জাপানের টোকিওতে অনুষ্ঠিত দ্য ফিউচার অব এশিয়া শীর্ষ ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে সব অভিযোগ করেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির অফিস বিষয়ক কেন্দ্রীয়মন্ত্রী কাইওয়া টিন্ট সয়ে।  

অনলাইন নিক্কি এশিয়ান রিভিউ- এর খবরে বলা হয়েছে, কাইওয়া টিন্ট সয়ে অভিযোগ করেন, মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে যেসব মানুষ পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছে তাদেরকে ফেরত পাঠানো এবং আবাসিক কার্ড দেয়ার বিষয়ে কোনো সহযোগিতা করছে না বাংলাদেশ

মিয়ানমার  প্রতিনিধি  বাংলাদেশের বিরুদ্ধে আরো অভিযোগ করেন, ২০১৭ সালের নভেম্বরে প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার প্রতি কোনোই সম্মান দেখাচ্ছে না বাংলাদেশ ওই চুক্তির অধীনে রোহিঙ্গা অন্য যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন, তাদের ফেরত পাঠানোর কথা বলা হয়েছে তিনি বলেন, এই প্রত্যাবর্তন শুরু হওয়া উচিত ছিল ২০১৮ সালের জানুয়ারিতে কিন্তু সরকারি চ্যানেলের মাধ্যমে কোনো রোহিঙ্গা এখন পর্যন্ত ফেরত আসে নি 

রোহিঙ্গা শরণার্থী শিবির, কক্সবাজার।

মন্ত্রী কাইওয়া টিন্ট সয়ে বলেছেন, যেসব মানুষ সার্টিফিকেট অব রেসিডেন্স নিয়ে ফিরে আসবে তাদের সবাইকে গ্রহণ করতে প্রস্তুত মিয়ানমার সরকার ছাড়া যারা বৈধ তারা নাগরিকদের জন্য আবেদন করতে পারবে মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা বাদেও কক্সবাজার সীমান্তে আটকা পড়ে আছেন ৪৪৪ জন হিন্দু মিয়ানমার তাদেরকে ছেড়ে দেয়ার আনুষ্ঠানিক আবেদন করা সত্ত্বেও বাংলাদেশ তাদেরকে ছেড়ে দেয় নি তিনি আরো বলেন, যে ২০ জনের মতো হিন্দু ফিরে এসেছেন, তারা এসেছেন স্বেচ্ছায় নিজেদের আয়োজনে তাদের কেউই সরকারি চ্যানেলের মাধ্যমে আসেন নি 

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতন শুরুর পর কমপক্ষে লাখ ২০ হাজার রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন জাতিসংঘ একে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে তবে মিয়ানমার অভিযোগ অস্বীকার করেছে#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।