একজন ব্যক্তির জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i74710-একজন_ব্যক্তির_জন্য_একটা_জোটের_অপমৃত্যু_হতে_পারে_না_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শরিক দলের কোনো একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোনো ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৩, ২০১৯ ১৫:৫২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শরিক দলের কোনো একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোনো ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ওবায়দুল কাদের সম্প্রতি বরিশালে পার্টির জেলা সম্মেলনে  বিগত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “আমিও নির্বাচিত হয়েছি, তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।''

মেনন পরবর্তীতে বিবৃতি দিয়ে বলেন, আমার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

আজ (বুধবার) ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ওবায়দুল কাদের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করে বলেছেন, ''ক্যাসিনো কাণ্ড নিয়ে এত কথা, এত কেচ্ছা, তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলেননি। মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি একটা দলের সভাপতি, পত্র-পত্রিকায় নানা ধরনের খবর আসছে। এর প্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ও আছে।"

রাশেদ খান মেনন

ওবায়দুল কাদের জানান, ১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তারা নিজেরা আলাপ আলোচনা করেছেন, বিষয়টা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা সম্মেলনের প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ আমি পরে আপনাদের জানিয়ে দিবো। এখানে একটা বিষয় আছে যে নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের চিন্তাভাবনা করছে। কাজেই সিটি করপোরেশন নির্বাচন করলে সেটা বেশি দিন বাকি নেই। সিটি করপোরেশন নির্বাচনেরও একটা প্রস্তুতি নিতে হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।