বাস্তবতার প্রয়োজনে গণপরিবহনের ভাড়া পুনর্বিন্যাস করা হয়েছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i80342-বাস্তবতার_প্রয়োজনে_গণপরিবহনের_ভাড়া_পুনর্বিন্যাস_করা_হয়েছে_কাদের
সরকার বাস্তবতার প্রয়োজনে গণপরিবহনের ভাড়া পুনর্বিন্যাস করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০২০ ১১:১৫ Asia/Dhaka
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সরকার বাস্তবতার প্রয়োজনে গণপরিবহনের ভাড়া পুনর্বিন্যাস করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১ জুন) সকালে সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের পরিবহন শ্রমিক ও মালিক’র করোনা পরিস্থিতিতে সচেতন হয়ে মানবিক আচরণের আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ ছুটি তুলে নেওয়ার ফলে করোনা পরিস্থিতি খারাপ হলে সরকারকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সাধারন মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। এতে ফ্রন্টলাইনার ও করোনা আক্রান্তদের মনোবল ভেঙে যাচ্ছে। ওদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  পরিবহন মালিকদের স্বার্থে বাস ভাড়া বাড়ানো হয়েছে ।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (১ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ। সরকারে দায়িত্বশীল কেউ নেই বলেই এমন ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।মির্জা ফখরুল বলেন, করোনা শনাক্তকরণ কীট নিয়েও দুর্নীতি ব্যবসা বাণিজ্য চলছে। লকডাউন না দিয়ে, সাধারণ ছুটির ঘোষণা করোনা সংক্রমণ বাড়িয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।