যাত্রী সংকটের কারণে আজও সব ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান
https://parstoday.ir/bn/news/bangladesh-i80399-যাত্রী_সংকটের_কারণে_আজও_সব_ফ্লাইট_বাতিল_করল_বাংলাদেশ_বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সংকটের কারণে আজ দ্বিতীয় দিনেও তাদের নির্ধারিত সব ক’টি ফ্লাইট বাতিল করেছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে ১ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। প্রথমদিন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করলেও দ্বিতীয় দিন মঙ্গলবার ও আজ (বুধবার) যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৩, ২০২০ ১১:৩৫ Asia/Dhaka
  • যাত্রী সংকটের কারণে আজও সব ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সংকটের কারণে আজ দ্বিতীয় দিনেও তাদের নির্ধারিত সব ক’টি ফ্লাইট বাতিল করেছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে ১ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। প্রথমদিন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করলেও দ্বিতীয় দিন মঙ্গলবার ও আজ (বুধবার) যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান।

গতকালের সব ফ্লাইট বাতিলের পর আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে চারটি ফ্লাইট পরিচালনা করার কথা জানানো হয়েছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটে দুইটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। তবে সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিমান বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুইটি, সিলেটে দুইটি ও সৈয়দপুরে তিনটিসহ মোট সাতটি ফ্লাইট বাতিল হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।