বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i82719-বাংলাদেশে_গত_২৪_ঘণ্টায়_করোনায়_আরো_৩৫_জনের_মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩১৬ জনে। মোট শনাক্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ১৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২০ ১৪:০৭ Asia/Dhaka
  • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩১৬ জনে। মোট শনাক্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ১৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ ।সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ৩ জন। বিভাগওয়ারী হিসেবে গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে  ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ৪ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ১৮ জন রয়েছেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।