আওয়ামী লীগ জনআস্থার প্রতীক আর বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত: কাদের
বাংলাদেশের ক্ষতাসীন দল আওয়ামীলিগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ জনআস্থার প্রতীক আর বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। অথচ সীমান্ত সমস্যা, ছিটমহলসহ সমুদ্র বিজয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল। মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। ওদিকে আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদ ড: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনাকে ‘মাইনাস’ করাই ১/১১ সরকারের মূল উদ্দেশ্য কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য এ সময় খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওইদিনই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। পরে এই ঘটনা ওয়ান/ইলেভেন বা ১/১১ হিসেবে পরিচিতি পায়।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- খালেদা জিয়াকে মাইনাস করা। এখনও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির দুর্নীতি-দুঃশাসনের সুযোগ নিয়ে এক-এগারোর সরকার আসলেও ‘১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- মূলত শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে আমাদের আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছিল।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।