বাংলাদেশে করোনায় আক্রান্তের ছয় মাস, আরো ৩৬ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i82916-বাংলাদেশে_করোনায়_আক্রান্তের_ছয়_মাস_আরো_৩৬_জনের_মৃত্যু
বিশ্ব মহামারি নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে বাংলাদেশে গত ৬ মাসে (আজ ৮ সেপ্টেম্বর) চার হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৫৫৩ জন (৭৮ দশমিক ০৫ শতাংশ) এবং নারী ৯৯৯ জন (২১ দশমিক ৯৫ শতাংশ)।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২০ ১৬:৩০ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আক্রান্তের ছয় মাস, আরো ৩৬ জনের মৃত্যু

বিশ্ব মহামারি নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে বাংলাদেশে গত ৬ মাসে (আজ ৮ সেপ্টেম্বর) চার হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৫৫৩ জন (৭৮ দশমিক ০৫ শতাংশ) এবং নারী ৯৯৯ জন (২১ দশমিক ৯৫ শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃত্যুবরণকারীদের সর্বোচ্চসংখ্যক মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার ২০০ জন (৪৮ দশমিক ৩৩ শতাংশ) এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে মাত্র ৯৭ জন (২ দশমিক ১৩ শতাংশ)।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯৭২ জন (২১ দশমিক ৩৫ শতাংশ), রাজশাহীতে ৩০১ (৬ দশমিক ৬১ শতাংশ), খুলনায় ৩৮৬ (৮ দশমিক ৪৮ শতাংশ), বরিশালে ১৭৭ (৩ দশমিক ৮৯ শতাংশ), সিলেটে ২০৬ (৪ দশমিক ৬৮ শতাংশ) এবং রংপুর বিভাগে ২১৩ জন (৪ দশমিক ৬৮ শতাংশ)।

উল্লেখ্য বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রআগী সনাক্ত হয় এবং প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এ ছ’মাসে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি।  আর  মেট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে  তিন লাখ ২৯ হাজার ২৫১ জনে।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পরার ছয় মাস পার হয়ে এসে আজ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা যাবার খবর দিয়েছে  সরকারের স্বাস্থ্য আধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে দুই, খুলনায় আট, সিলেটে এক, বরিশালে দুই এবং রংপুর বিভাগে একজন। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী ১৭ জন। ৩৫ জন হাসপাতালে ও বাড়িতে একজনের মৃত্যু হয়। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি নমুনা। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।