বাংলাদেশে করোনায় সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i83128-বাংলাদেশে_করোনায়_সংক্রমণে_গত_২৪_ঘণ্টায়_আরো_২১_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনায় সংক্রমনে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ৮২৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১৪:২৯ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু

বাংলাদেশে করোনায় সংক্রমনে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ৮২৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৩৭৫ জন। দেশে এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। এ নিয়ে করোনায় মোট তিন হাজার ৭৬০ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে এক হাজার ৬৩ জন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ষাটোর্ধ্ব ১০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। মৃত ২১ জনের মধ্যে ২০ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।