নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i83272-নারায়ণগঞ্জে_মসজিদে_বিস্ফোরণের_ঘটনায়_আরো_একজনের_মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মো. সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৪:১৮ Asia/Dhaka
  • নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মো. সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সিফাত শহরের পশ্চিম তল্লা এলাকার স্বপন মিয়ার ছেলে। সিফাতের শরীরের ১৮ শতাংশ ও শ্বাসনালি পোড়া ছিল।

বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন আরো দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামজের জামায়াত চলাকালে গ্যাস পাইপের লিকেজ থেকে  বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।