ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i91606-ফিলিস্তিনে_ইসরাইলি_বর্বর_হামলার_প্রতিবাদে_ঢাকায়_ইসলামী_আন্দোলনের_বিক্ষোভ
মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লিদের ওপর বর্বর ইসরাইলি হামলা এবং ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৪, ২০২১ ০৮:৩২ Asia/Dhaka
  • ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লিদের ওপর বর্বর ইসরাইলি হামলা এবং ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ (শুক্রবার) সকাল ১১টায় ঈদের সর্বশেষ জামাতের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিক্ষোভ সমাবেশে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিশ্বের যে সব আকাশে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়, সেখানেই ইসরাইলের হাত রয়েছে। আজ তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

তিনি বলেন, ‘আমাদের ঈদের খুশি নষ্ট করেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। বিশ্বের অনেক দেশ সন্ত্রাসী খুঁজে বের করে। আজ প্রমাণিত হয়ে গেছে। শুধু ইসরাইল নয়, তাদের যারা সমর্থন দেয় তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, প্রতিবাদ চলবে। ’

জাতিসংঘের সমালোচনা করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘জাতিসংঘ হাস্যকর ভূমিকা পালন করছে। সময় হয়ে গেছে মুসলিমদের জন্য স্বতন্ত্র জাতিসংঘ তৈরি করার। অনেক মুসলমান রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে। তাদের বলতে চাই, শয়তানের পাশ থেকে সরে আসুন।’

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইহুদি জাতির ইতিহাস উগ্র। এরা আমাদের নবীদের শহীদ করেছে। যতদিন এদের অস্তিত্ব থাকবে ততদিন তারা নিকৃষ্ট জাতি হিসেবে থাকবে।

বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।