ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মোহাম্মাদপুরে বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/bangladesh-i92020-ফিলিস্তিনে_ইসরাইলি_আগ্রাসনের_প্রতিবাদে_ঢাকার_মোহাম্মাদপুরে_বিক্ষোভ_মিছিল
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানীর মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে এই কর্মসূচি পালিত হয়। হোসাইনি ট্রাস্ট এই কর্মসূচি পালন করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০২১ ১৫:২৯ Asia/Dhaka

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানীর মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে এই কর্মসূচি পালিত হয়। হোসাইনি ট্রাস্ট এই কর্মসূচি পালন করে।

জুমার নামাজ শেষে শিয়া মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে হুসাইনি ট্রাষ্টের নেতারা ইসরাইলি হামলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। মোহাম্মদপুর শিয়া মসজিদের খতিব মাওলানা নাকি ইমাম রাজাভি বলেন, বিশ্ব বিবেককে উপেক্ষা করে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। ‌তিনি স্থায়ীভাবে ইসরাইলি এই হামলা বন্ধের আহ্বান জানান।

তিনি আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন। শিশুসহ ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। অথচ জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলো ‘নীরবতা’ পালন করে আসছে। এ বিক্ষোভে সংগঠনগুলোর নেতা–কর্মীরা ছাড়া সাধারণ মুসল্লিরাও যোগ দেন।#

পার্সটুডে/আবুসাঈদ/আশরাফুর রহমান/২১