-
যেখানে দরকার, সেখানে আমরা তদবির চালাব: আব্দুল মোমেন
জানুয়ারি ১৪, ২০২২ ১১:৩৩বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যেখানে প্রয়োজন, সেখানে বাংলাদেশ তাদের ব্যবহার করবে।
-
বাংলাদেশে করোনায় ১২ জনের মৃত্যু: নির্দেশনা মানার আহ্বান শেখ হাসিনার
জানুয়ারি ১৩, ২০২২ ১৩:০৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে। এক-একটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। ইতোমধ্যেই যেসকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সবাইকে মানতে হবে।”
-
রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত প্রবাসীদের পাসপোর্ট বাতিল করা হবে: মোজাম্মেল হক
জানুয়ারি ১২, ২০২২ ১৩:০০সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যেসব প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের সবার পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য দিচ্ছেন, তাদের তালিকা করে পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
করোনা মোকাবিলায় বিধিনিষেধ জারি: সমাবেশ বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক- বিএনপি
জানুয়ারি ১২, ২০২২ ১১:৫১বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল ১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপসহ বাস-ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন এবং এরকম ১১টি ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
-
বাংলাদেশে করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকা ও রাঙামাটি
জানুয়ারি ১২, ২০২২ ০৯:৩৯করোনাভাইরাস কোভিড-১৯ এর উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এছাড়া ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর জেলাকে। আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা।
-
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক মামলা দেয়া হচ্ছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী; এ দাবি প্রত্যাখ্যান করেছে বিএনপি
জানুয়ারি ১১, ২০২২ ১৫:০২বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক কোনো মামলা দেওয়া হচ্ছে না, গাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয় - এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
নাসিক নির্বাচন: প্রভাব বিস্তারসহ বিভিন্ন ইস্যুতে আইভী-তৈমূরের মন্তব্য
জানুয়ারি ১১, ২০২২ ১৪:২৩বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে ব্যবসা আর হোসিয়ারী শিল্প নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র পাঁচদিন বাকি। নতুন প্রতিশ্রুতি, আচরণবিধি লঙ্ঘন, পুলিশি হয়রানি আর প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগের মাঝে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।
-
রিটার্নিং অফিসার নিরপেক্ষ নন, প্রয়োজনে এসপি অফিসে বসেই নির্বাচন: তৈমূর
জানুয়ারি ১১, ২০২২ ০৯:০০নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তার নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর কাউকে গ্রেফতার করা হলে তিনি পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সমানে গিয়ে অবস্থান নেবেন এবং সেখান থেকেই নির্বাচন পরিচালনা করবেন। এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
-
ক্রাইস্টচার্চ টেস্টে তিনদিনেই হেরে গেল বাংলাদেশ, বিফলে লিটনের সেঞ্চুরি
জানুয়ারি ১১, ২০২২ ০৮:১৯ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। ফলে মাউন্ট মঙ্গানুই টেস্টের ৮ উইকেটে হারের ধাক্কা সামলে সিরিজ ড্র করতে পারল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা।
-
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সম্পর্কে বাংলাদেশের মন্ত্রী যা বললেন
জানুয়ারি ১০, ২০২২ ১৬:২০বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি আজ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতির বর্তমান যা হার তাতে শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম যেভাবে চলছে সেভাবে চলবে।