-
ভারতে আরো একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত: শিশুদের নিয়ে আতঙ্ক, বিনা মূল্যে ভ্যাক্সিন দেবে সরকার
জুন ০৮, ২০২১ ১৪:৩৪কোভিড-১৯ এ বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারতে আরো একটি মারাত্মক ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আজ ( ৮ জুন) টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, পুনায় অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলোজি বি,ওয়ান-ওয়ান-টু এইট-টু (B.1.1.28.2) নামক এ ভ্যারিয়েন্টটি চিহ্নিত করতে সক্ষম হয়েছে। ব্রিটেন ও ব্রাজিল থেকে আগত বিদেশিদের নমুনার জেনম সিকোয়েন্স করে এ নতুন ধরনের করোনা ভাইরাসটি সনাক্ত হয়েছে। বায়ো-আরেক্সিভ নামের চিকিৎসা বিষয়ক পোর্টালে। এ খবরটি প্রথম প্রকাশ পেয়েছে।
-
দেখতে দেখতে ১২ বছর, আন্দোলন হবে কোন বছর: বিএনপির প্রতি কাদেরের প্রশ্ন
জুন ০৮, ২০২১ ১৪:০৭আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্তব্য করেছেন বজ্রপাতে মৃত্যুর মানুষের জন্যও হয়ত বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে।
-
মহাখালীর সাততলা বস্তিতে আগুন: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
জুন ০৮, ২০২১ ১২:৪৫অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিবাসীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে
জুন ০৭, ২০২১ ১৩:০৫মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এসময় মারা গেছেন আরও ৩০ জন। এর আগে রোববার (০৬ জুন) দেশে করোনায় ৩৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৭৬ জন জনের করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
-
বিদেশে অর্থ পাচারকারীদের কোনো তথ্য অর্থমন্ত্রীর কাছে নেই: বিশ্লেষক প্রতিক্রিয়া
জুন ০৭, ২০২১ ১২:৪৭বাংলাদেশ থেকে কারা বিদেশে অর্থ পাচার করছে সে সংক্রান্ত কোনো তথ্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে নেই। বিরোধী দল বা কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ করেছেন তিনি। আজ সোমবার (০৭ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ তুললে আ হ ম মুস্তফা কামাল এমন জবাব দেন ।
-
সংসদে ১৩ হাজার ৯৮৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
জুন ০৭, ২০২১ ১১:৩৩বাংলাদেশ জাতীয় সংসদে পাস হয়েছে ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সোমবার (৭ জুন) 'নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২১' উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এ সম্পূরক বিল আনা হয়।
-
বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের নতুন কমিটি, বাদ পড়েছেন মামুনুলসহ বিতর্কিতরা
জুন ০৭, ২০২১ ০৭:৫৬কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মাওলানা জুনাইদ বাবুনগরীকে আমির আর মাওলানা হাফেজ নূরুল ইসলামকে মহাসচিব করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ গ্রেফতার হেফাজত নেতাদের কমিটিতে রাখা হয়নি।
-
কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর, টিআইবির ক্ষোভ
জুন ০৬, ২০২১ ০৯:১২ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল যে ইঙ্গিত দিয়েছেন তাতে বিস্ময়, হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
-
চীন থেকে করোনার টিকা কেনা নিয়ে কূটনৈতিক জটিলতা, বিশ্লেষকের প্রতিক্রিয়া
জুন ০৫, ২০২১ ১৪:৪৫চীন থেকে টিকা কেনা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা। এর আগে চুক্তি লংঘন করে টিকার দাম প্রকাশ করা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছে।
-
বিএনপি গণতন্ত্রের হত্যাকারী- কাদের : লুটপাটে ব্যস্ত সরকার- ফখরুল
জুন ০৫, ২০২১ ১৩:৫৩বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার বিএনপিকে এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে অভিহিত করে বলেছেন, বিএনপি নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছে।