-
স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
মে ২৯, ২০২১ ১৩:১৮স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ছাত্রদল নেতারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পাশাপাশি ক্যাম্পাসের মাদকমুক্ত রাখারও দাবি জানান।
-
'জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না, সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে'
মে ২৯, ২০২১ ১১:২৮বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
-
টেকসই বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি
মে ২৮, ২০২১ ১৬:০৪সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ (শুক্রবার) সকালে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
-
নিয়ন্ত্রণে আসেনি করোনা, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জাতীয় পার্টির
মে ২৮, ২০২১ ১৪:১৭ছাত্র এবং শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, ‘দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।’
-
বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৮
মে ২৮, ২০২১ ১৪:০৮বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৫১১ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।
-
করোনাকালে বিশেষ বাজেট প্রণয়নের প্রস্তাব বিএনপির, বিশ্লেষকের প্রতিক্রিয়া
মে ২৮, ২০২১ ১১:৪৫করোনার বিশেষ সময়ে ২০২১-২২ অর্থবছরের জন্য বিশেষ বাজেট প্রলয়নের পরামর্শ দিয়েছে বিরোধী দল বিএনপি। আজ (শুক্রবার) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ‘বাজেট ভাবনা অর্থবছর ২০২১-২২’ শীর্ষক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাব দেন।
-
দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ: বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
মে ২৭, ২০২১ ১৪:৫৯বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। সেখান থেকে সংক্রমণ যাতে দ্রুতগতিতে ঢাকাসহ সারা দেশে না ছড়ায় সে জন্য স্থানীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাপনার ওপর বেশি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
-
বাংলাদেশে প্রথমবারের মতো ভয়াবহ মাদক ‘এলএসডি' উদ্ধার
মে ২৭, ২০২১ ১৩:২৪দেশে প্রথমবারের মতো ভয়াবহ মাদক ‘এলএসডি’ উদ্ধার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাতে রাজধানীর একটি বাসা থেকে ২০০ পিস এলএসডি’ (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
-
বাংলাদেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, চীনের করোনার টিকা প্রতি ডোজ ১০ ডলার
মে ২৭, ২০২১ ১৩:০৪দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী। এই হিসাব গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত। একই সময়ে ১ হাজার ২৯২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
-
গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি: প্রধানমন্ত্রী
মে ২৭, ২০২১ ১২:১৭প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি।