ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত
https://parstoday.ir/bn/news/event-i137688-ইন্টারনেটের_সংযোগ_দিতে_গিয়ে_কয়েক_ডজন_ফিলিস্তিনি_হতাহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার চেষ্টাকালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। উত্তর গাজার জাল’আ স্ট্রিটে এই হামলার ঘটনা ঘটে। 
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
মে ১৬, ২০২৪ ০৯:৩৩ Asia/Dhaka
  • ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার চেষ্টাকালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। উত্তর গাজার জাল’আ স্ট্রিটে এই হামলার ঘটনা ঘটে। 

গতকাল (বুধবার) ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত তিনটি মৃতদেহ আহলি আরব হাসপাতালে এসেছে। এছাড়া, আরো তিন ব্যক্তি শহীদ এবং কয়েকজন আহত হয়েছেন। ইহুদিবাদী সেনারা উত্তর গাজায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। 

ইরানের প্রেস টিভির সাংবাদিক বলছেন, জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালুগা এলাকায় একটি ড্রোন থেকে বেসামরিক গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং তাতে তিনজন শহীদ হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদীদের বোমাবর্ষণে জেইন পরিবারের কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। 

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত তাদের হামলায় ৩৫ হাজার ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।