মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা নিশ্চিত করল ইরান
https://parstoday.ir/bn/news/event-i137774-মার্কিন_যুক্তরাষ্ট্রের_সঙ্গে_পরোক্ষ_আলোচনা_নিশ্চিত_করল_ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০২৪ ০৫:৪৯ Asia/Dhaka
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা নিশ্চিত করল ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। 

ওই মিশন গতকাল (শনিবার) বলেছে, ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি ‘একটি চলমান প্রক্রিয়া।’ মিশন আরো বলেছে, এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি এবং এটি শেষ আলোচনাও নয়।

এর আগে শুক্রবার মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সোয়িস খবর দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের দু’জন প্রশাসনিক কর্মকর্তা চলতি সপ্তাহে ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছেন।

অ্যাক্সোয়িসের খবর অনুযায়ী, আলোচনায় মার্কিন প্রতিনিধিদলে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ও ইরান বিষয়ক মার্কিন ভারপ্রাপ্ত প্রতিনিধি আব্রাম প্যালে। তবে ইরানের পক্ষে কোন কোন কর্মকর্তা আলোচনায় অংশ নেন তা ওই গণমাধ্যম জানাতে পারেনি।

অ্যাক্সোয়িস জানায়, ইরান ও আমেরিকার মধ্যে একই ধরনের প্রথম আলোচনা ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রথম অনুষ্ঠিত হয়। পশ্চিম এশিয়ায় বড় ধরনের উত্তেজনা পরিহার করাকে চলমান আলোচনার মূল উদ্দেশ্য বলে ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯                                                

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।