ইসরাইলের অব্যাহত গণহত্যা: গাজায় আরও ৩৭ শহীদ
https://parstoday.ir/bn/news/event-i139800-ইসরাইলের_অব্যাহত_গণহত্যা_গাজায়_আরও_৩৭_শহীদ
ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার আবাসিক এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৭ফিলিস্তিনি নিহত হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ২১, ২০২৪ ০৭:২৭ Asia/Dhaka
  • ইসরাইলের অব্যাহত গণহত্যা: গাজায় আরও ৩৭ শহীদ

ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার আবাসিক এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৭ফিলিস্তিনি নিহত হয়েছে।

অবরুদ্ধ গাজার জনবহুল অঞ্চল নুসাইরাত এবং বুরেজ শিবিরের কেন্দ্রস্থলে দুটি শরণার্থী শিবিরে পৃথক ইসরাইলি হামলায় এই ফিলিস্তিনিরা শহীদ হয়েছেন। এইসব অঞ্চল সম্প্রতি ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বহুবার ভয়াবহ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

নুসাইরাত শরণার্থী শিবিরে গতকাল অন্তত ১৩ ফিলিস্তিনি শহীদ হন সন্ত্রাসী ইসরাইলি হামলায়।  এই শিবিরের দক্ষিণ অংশে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলার ঘটনা ঘটে। সেখান থেকে তিন জন ফিলিস্তিনি শহীদের লাশ এবং আহত ৮ জনকে উদ্ধার করা হয়। 

গতকালের ইসরাইলি হামলায় মুহাম্মাদ আবু জাসির নামের একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার স্ত্রী ও দুই সন্তান শহীদ হন। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৬১ জন সাংবাদিক ও গণমাধ্যম-কর্মী শহীদ হয়েছেন।  

গাজা উপত্যকায় যুদ্ধের দশম মাসে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, কমপক্ষে ৩৮ হাজার ৯১৯ জন শহীদ হয়েছেন। এদের বেশিরভাগই শিশু ও নারী। আহত হয়েছেন প্রায় ৯০ হাজার। #
 

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।