‘গাজার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ’ 
https://parstoday.ir/bn/news/event-i139924-গাজার_ভবিষ্যৎ_নির্ধারণের_জন্য_ফিলিস্তিনিরা_ঐক্যবদ্ধ’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আহমাদ আব্দেল হাদি বলেছেন, অবরুদ্ধ গাজার ভবিষ্যত নির্ধারণের বিষয়ে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে। চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে একটি সংহতি চুক্তি মূল্যায়ন করার সময় তিনি একথা বলেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০২৪ ০৯:১৩ Asia/Dhaka
  • হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আহমাদ আব্দেল হাদি
    হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আহমাদ আব্দেল হাদি

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আহমাদ আব্দেল হাদি বলেছেন, অবরুদ্ধ গাজার ভবিষ্যত নির্ধারণের বিষয়ে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে। চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে একটি সংহতি চুক্তি মূল্যায়ন করার সময় তিনি একথা বলেন। 

লেবাননে হামাসের প্রতিনিধি আহমাদ আব্দেল হাদি বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যকার মত-পার্থক্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্তটি ফিলিস্তিনি জাতির ঐক্যের বার্তা বহন করে। এই ঐক্য ৭ অক্টোবর পরিচালিত আল-আকসা অপারেশনের ফলাফল বলে তিনি উল্লেখ করেন। 

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে আহমাদ আব্দেল হাদি বলেন, বেইজিং থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাও আল-আকসা অভিযানের ফলাফল। 

গাজা উপত্যকায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে হামাসের এ নেতা জোর দিয়ে বলেন, এই ধরনের যেকোনো পদক্ষেপকে গাজা দখল এবং আন্তর্জাতিক বাহিনীকে দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন, বেইজিং ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি নেতাদের ওপর অনেক বড় দায়িত্ব বর্তেছে এবং তা হচ্ছে আল-আকসা অভিযানের সুবিধা নিতে হবে এবং ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে লড়াই করতে হবে। 

গত ১৪ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের নেতারা দুই দিনের জন্য বৈঠক করেন এবং সেখানে গাজাভিত্তিক হামাস ও পশ্চিম তীরভিত্তিক ফাতাহ আন্দোলন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানচুক্তি অনুসারে, গাজা যুদ্ধের পর দুই দল মিলে একটি জাতীয় সরকার গঠন করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বৈঠকের কথা ঘোষণা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`