লেবাননি যোদ্ধাদের প্রতি ফিলিস্তিনি প্রতিরোধকামীরা
‘ইসরাইলকে 'নির্মূল' করার জন্য একসাথে কাজ করার এখনই সময়’
-
ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলো। বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এসব সংগঠন।
গতকাল (মঙ্গলবার) ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, "১০ মাসেরও বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই, আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখেছি যার মুখোমুখি হতে ইসরাইলি শত্রুরা ভয় পায়।"
গাজার সংগঠনগুলো উল্লেখ করেছে, চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করাসহ দখলদাররা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে। বিৃবতিতে বলা হয়েছে, "বোকা ও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে গেছে।"
গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর বিরুদ্ধে এবং গাজার জনগণের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইসরাইলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২১