‘নেতানিয়াহু পুরো অঞ্চলকে টুকরো টুকরো করতে বদ্ধপরিকর’
https://parstoday.ir/bn/news/event-i141204-নেতানিয়াহু_পুরো_অঞ্চলকে_টুকরো_টুকরো_করতে_বদ্ধপরিকর’
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠেপড়ে লেগেছেন। তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ০৭:২৪ Asia/Dhaka
  • ‘নেতানিয়াহু পুরো অঞ্চলকে টুকরো টুকরো করতে বদ্ধপরিকর’

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠেপড়ে লেগেছেন। তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান।

গতকাল (শনিবার) নাবিহ বেরি এসব কথা বলেছেন। তিনি বলেন, দখলদার ইসরাইলের চলমান গণহত্যার  মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন প্রদান অপরিহার্য। 

তিনি বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরাইল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে, আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে।"

লেবাননের পার্লামেন্ট স্পিকার আরো বলেন, “বর্তমান ইসরাইলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যেকোন উদ্যোগ ব্যর্থ করে দেয়। গাজায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।