আমেরিকার সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i147298-আমেরিকার_সশস্ত্র_বাহিনীর_প্রধানকে_বরখাস্ত_করলেন_ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ০৯:৩৩ Asia/Dhaka
  • চার্লস কিউ ব্রাউন
    চার্লস কিউ ব্রাউন

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম  ট্রুথে এক পোস্টে ট্রাম্প দেশটির চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ চার্লস কিউ ব্রাউনকে বরখাস্তের কথা জানান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমানবাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন।

যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্ট যে রাজনৈতিক মতাদর্শেরই হোন না কেন, প্রশাসনের পরির্বতনে জয়েন্ট চিফসের চেয়ারম্যান সাধারণত তাঁর পদে বহাল থাকেন। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, তাঁরা নিজেরা তাঁদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দিতে চান।

জেনারেল ব্রাউনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এখনকার অবস্থান ২০২০ সালের পুরোপুরি বিপরীত। ওই সময় ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে মনোনীত করা হয়। এ বাহিনীর প্রধান হিসেবে প্রথম কোনো আফ্রিকান আমেরিকান নাগরিককে নিয়োগ দেওয়ার ঐতিহাসিক গুরুত্বও সে সময় তুলে ধরেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘এই জেনারেল একজন দেশপ্রেমী ও মহান নেতা।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সামরিক বাহিনীর আরো কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।