সৌদি পতাকাবাহী জাহাজ ও এমনকি সৌদি কোনো বন্দরে নোঙর-করা জাহাজগুলোও অবরোধের টার্গেট
ইয়েমেনিরা বাব আল-মান্দাব থেকে সৌদি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে
-
ইয়েমেনিরা বাব আল-মান্দাব থেকে সৌদি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে
পার্সটুডে: সৌদি আরবের তেল লোহিত সাগর দিয়ে পরিবহনের উদ্দেশ্যে রওনা হওয়া পাকিস্তানি তেলবাহী জাহাজগুলোকে ফিরে যেতে বাধ্য করছে বিপ্লবী ইয়েমেনিরা।
ফার্স নিউজ এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের তেল বহনকারী দুটি পাকিস্তানি তেলবাহী জাহাজ তথা তেল ট্যাংকার লোহিত সাগরে তাদের গতিপথ পরিবর্তন করেছে এবং বর্তমানে সুয়েজ খালের দিকে ফিরে যাচ্ছে।
দুই দিন আগে ব্রিটিশ সূত্র জানিয়েছিল, ইয়েমেনি বাহিনী বাব আল-মান্দেব প্রণালি বন্ধের প্রস্তুতি নিচ্ছে। এর পরদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দেয়।
এর ফলে, লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে রপ্তানি-হওয়া দৈনিক প্রায় ৪৫ লাখ ব্যারেল তেল কার্যত অবরোধের মুখে পড়েছে।
ব্লুমবার্গের সিনিয়র বিশ্লেষক হাভিয়ের ব্লাস আজ একটি ই-মেইলের তথ্য প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, ইয়েমেনি কর্তৃপক্ষ জাহাজের মালিকদের জানিয়েছে যে শুধু সৌদি পতাকাবাহী জাহাজই নয়, একইসঙ্গে সৌদি আরবের কোনো বন্দরে নোঙর করা যেকোনো জাহাজকেও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না এবং সেগুলোর ওপরও নৌ অবরোধ আরোপ করা হবে। #
পার্সটুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।