'জামায়াত নেতার কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে'
https://parstoday.ir/bn/news/event-i156916-'জামায়াত_নেতার_কাছ_থেকে_টাকা_উদ্ধারের_ঘটনা_ভিন্নখাতে_নেয়ার_চক্রান্ত_চলছে'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, "ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।" আজ (বুধবার) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
(last modified 2026-02-11T10:09:42+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১৪:০৪ Asia/Dhaka
  • এহসানুল মাহবুব জুবায়ের- বেলাল উদ্দিন
    এহসানুল মাহবুব জুবায়ের- বেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, "ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।" আজ (বুধবার) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।# 

পার্সটুডে/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।