নির্বাচন–পরবর্তী দুই দিনে দুই শতাধিক সহিংসতায় ৩ জন নিহত: এইচআরএসএস
https://parstoday.ir/bn/news/event-i157044-নির্বাচন_পরবর্তী_দুই_দিনে_দুই_শতাধিক_সহিংসতায়_৩_জন_নিহত_এইচআরএসএস
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। আহত তিন শতাধিক।
(last modified 2026-02-15T08:59:36+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১৪:৫৪ Asia/Dhaka
  • নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন নিহত
    নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন নিহত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। আহত তিন শতাধিক।

আজ (রোববার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ–পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজক এইচআরএসএস।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হন। আর ময়মনসিংহে নিহত হয় একটি শিশু। এ ছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এসব সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়িত বলে এইচআরএসএসের সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এইচআরএসএস বলছে, নির্বাচন–পরবর্তী এসব সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, ঘরবাড়িতে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/জিএআর/১৫